অভিষেকের কোম্পানির সম্পত্তির রিপোর্টে সন্দেহ প্রকাশ, ED-CBI-র সঙ্গে কথা বলতে চান বিচারপতি সিনহা
অভিষেক বন্দ্যোপাধ্যায়েক কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির হিসেব আদালতে জমা দিয়েছে ইডি-সিবিআই। কিন্তু লিপস এন্ড বাউন্সের সম্পত্তির রিপোর্টে কিছু সন্দেহ প্রকাশ করা হয়েছে। সন্দেহ দূর করতে সিবিআই ও ইডির অফিসারদের সঙ্গে কথা বলতে চান বিচারপতি অমৃতা সিনহা।
আজ বিকেল চারটে ১৫ মিনিটে দুই তদন্তকারী সংস্থার অফিসারকে তলব। বিকেলে এজলাসে কথা বলতে চান বিচারপতি। তিনি বলেছেন, কিছু সন্দেহ দূর করতে চাই। তাই জিজ্ঞাসাবাদ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেন হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাইন্ডসের নাম জড়িয়েছে। এই কোম্পানির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পাচার হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
লিপস অ্যান্ড বাউন্ডসে গিয়ে তল্লাশিও চালিয়েছে ইডি। সেখান থেকে একাধিক নথি উদ্ধার করা হয়েছে। এদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তদন্তকারী বিনা অনুমতিতে তাঁর দফতরের ১৬টি ফাইল ডাউনলোড করে নিয়ে এসেছে। তার প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি-সিবিআইয়ের সিজার লিস্ট প্রকাশের দাবি জানিয়েছিলেন আদালতে।
এই মামলায় আদালত রক্ষা কবচ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতি মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে জেরা করেছেন তদন্তকারীরা। তাঁরা প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদকে। তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন কোনও কিছু প্রমাণ করতে পারবে না তারা। এক পয়সার কারচুপি তাঁরা প্রমাণ করতে পারবেন না।












Click it and Unblock the Notifications