"মনে হয় ডিআই ও অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে" প্রাথমিকের মামলা সরার পর মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিক শিক্ষক নিয়োগের আর কোনও মামলা তাঁর এজলাসে উঠবে না। শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনও মামলার শুনানি শুনবেন না তিনি। এমনই নির্দেশ কার্যকরী হয়েছে কলকাতা হাইকোর্টে। ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শিল্প ও লেবার সংক্রান্ত বিষয়ের মামলা শুনানি শুরু হল।

প্রাথমিকের মামলা সরানোর জন্য কেউ বা কারা কালীঘাটে পুজো দিয়েছিলেন। এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষা সংক্রান্ত মামলা সরে যাওয়ার পর এদিনই প্রথম তিনি মন্তব্য করলেন। তাঁর বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

মনে হয় ডিআই ও অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে প্রাথমিকের মামলা সরার পর মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


ঠিক কি বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? "গত বছর যখন লেবার ম্যাটার শুনতাম তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিল, মা একে সরাও বলে। এখন মনে হয় ডিআই ও অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে।" এজলাসে বসেই প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট খবরের শিরোনামে ছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। সেই বিষয় এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কলকাতা মেডিকেল কলেজ দুর্নীতি মামলাও সুপ্রিম কোর্ট বিচার করবে। এমনই নির্দেশ এসেছে।

বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে মামলা সরে গিয়েছে। যদিও বিচারপতি সেন কারোর বিরুদ্ধে কোনও বক্তব্য রাখতে চাননি। এদিকে জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন।

প্রাথমিকের সব মামলা সরে গেল। দুর্নীতি সংক্রান্ত মামলা হাইকোর্ট থেকে সরে গিয়েছে। এরপর জানা যায়, শিক্ষা সংক্রান্ত প্রাথমিকের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন থেকে তিনি আবার শিল্প ও লেবার সংক্রান্ত মামলা শুনবেন।

আজ শুক্রবার চারদিন পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এসেছেন। নির্দেশ মতো তাঁর এজলাসে শিল্প ও লেবার সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে। সেই মামলা শোনার সময় এমন মন্তব্য করলেন তিনি।

নিজের শুনানির বিষয় (ডিরামিনেশন) পরিবর্তন হওয়া নিয়ে প্রথম এজলাসে বসেই প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওয়াকিমহল মহলের মত, বিচারপতির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কি এই বক্তব্যের মাধ্যমে কোনও বিশেষ বার্তা দিতে চাইলেন? প্রশ্ন উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+