নিয়োগ দুর্নীতির তদন্তে ফের বহাল ইডি আধিকারিক মিথিলেশ কুমার, নির্দেশ প্রত্যাহার বিচারপতি অমৃতা সিনহার
নিয়োগ দুর্নীতির তদন্তে ফের ইডি আধিকারিক মিথিলেশ কুমারকে বহাল করল কলকাতা হাইকোর্ট। যার বিরুদ্ধে দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিয়োগ দুনীতি তদন্ত থেকে তাকে সরিয়ে দিয়েছিল হাইকোর্ট, এমনকি রাজ্যের কোথাও তিনি অন্য কোনও তদন্ত করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সব নির্দেশ ফিরিয়ে নিল আদালত।
ইডি র আবেদনে আদালতের নির্দেশ অনুযায়ী, নিয়োগ দুর্নীতি সহ সব মামলার তদন্তে ফিরলেন মিথিলেশ কুমার মিশ্র। আগের নির্দেশ প্রত্যাহার করে জানালেন বিচারপতি অমৃতা সিনহা। পশ্চিমবঙ্গের যেকোন মামলার তদন্ত করতে পারবেন মিথিলেশ। তার বিরুদ্ধে নির্দেশনামায় যে পর্যবেক্ষণ ছিল তাও প্রত্যাহার করলেন বিচারপতি সিনহা।

প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতির তদন্তে দীর্ঘ সূত্রতার কারণে মিথিলেশ কুমারকে রীতিমতো তীব্র ভর্ৎসনা করেছিল আদালত। তারপরেই তাঁকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দিয়ে নতুন অফিসারকে দায়িত্ব দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে আর্জি জানিয়েছিলেন মিথিলেশ কুমার।
মিথিলেশ কুমার আদালতের কাছে আর্জি জািনয়েছিলেন যেন তাঁকে এই মামলা থেকে যেন সরানো না হয়। কারণ তাঁর তদন্তের সময় থেকেই একের পর এক বড় নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছেন। তিনি তদন্তের দায়িত্বভার নেওয়ার পরেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকী মানিক ভট্টাচার্যও গ্রেফতার হয়েছিলেন তাঁর তদন্তের সময়। সেকারণেই তাঁকে যেন দায়িত্ব থেকে সরানো না হয় তাঁর আর্জি জানিেয়ছিলেন।












Click it and Unblock the Notifications