Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রমিকদের পিএফের টাকা প্রতারণা, ইডি এবং SFIO-কে তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court: গরীব শ্রমিকদের পিএফের টাকা প্রতারণার অভিযোগ। আর সেই ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত Serious Fraud Investigation Office এর আধিকারিকরাও করবেন বলেও নির্দেশে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মামলায় বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, আমি চাই আসল অপরাধী ধরা পড়ুক। এর পিছনে পাট শিল্পের বড় বড় মাথারা আছে বলেও এদিন মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Calcutta High Court)।

Calcutta High Court

Delta Limited এবং Olisa Reality Pvt.ltd এই দুই সংস্থার বিরুদ্ধে কর্মীদের পিএফের টাকা প্রতারণার অভিযোগ। প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মামলা করেন কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী। তাদের দাবি, প্রায় ২১ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড বকেয়া রয়েছে। মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায়ের এজলাসে (Calcutta High Court)। বিষয়টিকে আদালত যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে। এদিন মামলার শুনানিতে উপস্থিত ছিলেন দুই সংস্থার ৫ ডিরেক্টরও। দীর্ঘ শুনানি শেষে আদালত ঘটনা ইডিকে তদন্ত করে দেখার নির্দেশ দেয়।

শুধু তাই নয়, সংস্থার পাঁচ ডিরেক্টরকে শেরিফের অফিসে Serious Fraud Investigation Office এর আধিকারিকরা জেরা করবে বলেও নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রাথমিক অনুসন্ধান বা জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যাবে সেটা ED কে জানাবে SFIO। তারপরেই প্রয়োজনীয় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, আমি চাই আসল অপরাধীরা ধরা পড়ুক। আর তাই আজকেই জিজ্ঞাসাবাদ করতে হবে। এমনকি ১০ টা পর্যন্ত হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজে থাকবেন বলে জানিয়েছেন। যে কোন নির্দেশের দরকার হলে তা দেবেন বলেও জানিয়েছেন বিচারপতি। বিচারপতির কথায়, এর পিছনেপাট শিল্পের বড় বড় মাথারা আছে। তারা আমার বদলিও করতে পারেন। তবে গরীব মানুষের টাকা নয়ছয়ের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে কড়া তা কার্যত ফের একবার এদিন বুঝিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+