পঞ্চায়েত মামলায় আদালত অবমাননার অভিযোগ, রুল জারি করে রাজীব সিনহাকে হাজিরার নির্দেশ হাইকোর্টের
পঞ্চায়েত নির্বাচন মামলায় বিপাকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। শুক্রবার কলকাতা হাউকোর্ট তাঁর বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছে। রুল জারি করে রাজীব সিনহাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।
বিরোধীরা বারবারই পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন। সেই মামলায় নির্বাচন কমিশনার অবমাননার কাজ করেছেন। আদালতের নির্দেশের অবমাননা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার অবমাননার কাজ করেছেন।

নির্দেশ না মেনে অবমাননা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ। অবমাননার আইন অনুযায়ী রুল জারি করার নির্দেশ। রুল জারি অর্থাৎ আদালতে আসতে হবে নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে। আগামী ২৪ নভেম্বর আদালতে এসে উত্তর দিতে হবে কমিশনারকে।
এর আগে রাজ্যের কোনও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এভাবে আদালত রুল জারি করেনি। রাজ্যের বিরোধী দলনেতা শুেভন্দু অধিকারীর দায়ের করা মামলায় রুল জারি করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনারের পদ সাংবিধানিক পদ। আবার প্রধান বিচারপতির পদও সাংবিধানিক পদ। পঞ্চায়েত ভোটের আগে রাজীব সিনহার নিয়োগ নিয়েও প্রচুর জলঘোলা হয়েছিল। প্রথমে রাজ্যপাল তাঁর নিয়োগ পত্রে সাক্ষর করতে চাননি।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় রাজ্যে ভোটে কোনও হিংসা হলে তার দায় রাজ্য নির্বাচন কমিশনারকে নিতে হবে বলে নির্দেশ দিয়েছিল আদালত । আদালতের নির্দেশের পরেও নিরাপত্তা পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ করা হয়।












Click it and Unblock the Notifications