তল্লাশির সরাসরি সম্প্রচার নয়, সংবাদ মাধ্যম ও ইডিকে একাধিক নির্দেশ কলকাতা হাইকোর্টের

ইডির গতিবিধি ও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও একাধিক বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। সংবাদ মাধ্যমের গতিবিধি, খবর প্রকাশের ধারাকেও কিছুটা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।

রুজিরা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সংবাদ মাধ্যমের গতিবিধি নিয়ন্ত্রণ করার আর্জি জানানো হয়েছিল। বিচারপতি সেই মামলাতেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন। তবে নিয়ন্ত্রণ নয়, সংবাদমাধ্যমের কিছু কাজকর্মের দিকে নির্দেশ দেওয়া হল। তদন্তকারী সংস্থাকেও কিছু বিষয়ে আরও কড়া ও সতর্ক হতে হবে।

Calcutta High Court

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সংবাদ মাধ্যমের পরিধি বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলছে। সেই সময় কোনও সংবাদ মাধ্যম সেই খবর সরাসরি সম্প্রচার করতে পারবে না। শুধু তাই নয়, যে সব জিনিস-নথি বাজেয়াপ্ত হবে। সেইসবও সরাসরি সম্প্রচারে দেখানো যাবে না।

তদন্তকারী সংস্থা সংবাদ মাধ্যমকে আগে তথ্য জানায়। সেই কাজ এবার থেকে আর করা যাবে না। সংবাদ মাধ্যমকে নিয়ে তদন্তকারী দল তল্লাশি অভিযানে যায়। এমন কথাও উঠেছে আগে। তদন্তকারীরা সংবাদ মাধ্যমকে নিয়ে অভিযানে যেতে পারবে না। এ কথাও পরিষ্কার জানিয়ে দিয়েছে আদালত।

শুধু তাই নয়, সংবাদমাধ্যম ছবি ভিডিও প্রকাশ করে খবর করে। যারা অভিযুক্ত হচ্ছেন, তাদের নিয়ে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। এ বিষয়েও কলকাতা হাইকোর্ট নির্দেশনামা জারি করেছে। এখন থেকে এই সংক্রান্ত খবরে অভিযুক্তদের কোনও রকম ছবি ব্যবহার করা যাবে না। যতদিন চার্জশিট ফাইল না হচ্ছে, কোনও ছবি তাদের ব্যবহার করা যাবে না। কড়া নির্দেশ আদালতের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে মামলা করেছিলেন। মিডিয়ার ট্রায়াল নিয়ে রাজনৈতিক মহলেও বহুদিন ধরে বাকবিতণ্ডা চলছে। সংবাদমাধ্যম অভিযুক্তদের আগেই দোষী প্রমাণ করে দিচ্ছে। এই অভিযোগ রাজনৈতিক মহলে করা হচ্ছিল।

কয়লা পাচার কাণ্ড ও পরে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। তাই নিয়েও সংবাদমাধ্যমে একাধিক খবর সম্প্রচারিত হয়। সংবাদমাধ্যমের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ওই মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+