রাজীবের রক্ষা কবজের মেয়াদ বাড়ল হাইকোর্টে
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারি রক্ষাকবজের মেয়াদ বাড়ল আপাতত আগামী ২ জুলাই পর্যন্ত।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারি রক্ষাকবজের মেয়াদ বাড়ল আপাতত আগামী ২ জুলাই পর্যন্ত। আগামী ২ জুলাই হাইকোর্টের বিচারপতি আশা অরোরার এজলাসে মামলার পরবর্তী শুনানি।

গরমের ছুটি চলাকালীন হাইকোর্টের অবকাশ কালীন বেঞ্চের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে রাজীব কুমারের আবেদনের পরিপ্রেক্ষিতে সিবিআই এর গ্রেফতারি উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। নির্দেশ অনুযায়ী, এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকবে গ্রেফতারির ওপর স্থগিতাদেশের। বুধবার আদালতের উল্লেখ পর্বে বিচারপতি আশা অরোরার সিঙ্গল বেঞ্চে সিবিআই এর আইনজীবী ওয়াই জে দস্তুর এই মামলার শুনানির জন্য উল্লেখ করেন। উপস্থিত ছিলেন মামলাকারির আইনজীবীরাও। তখনই বিচারপতি আগামী ২ জুলাই মামলার শুনানি দিন স্থির করেন।
উল্লেখ্য, সিবিআই এর জারি করা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুলিশ কমিশনার রাজীব কুমার। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের নির্দেশ মত কার্যত গৃহবন্দী আছেন রাজীব কুমার। সূত্রের খবর, রাজীব কুমার ইতিমধ্যেই কলকাতার সিবিআই অফিসে একদিন হাজিরাও দিয়েছেন।












Click it and Unblock the Notifications