Mandarmani: বছর শেষে মন্দারমণি যাবেন? হোটেল নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Mandarmani: বছর শেষে মন্দারমণি যাবেন? বড় স্বস্তি পর্যটনদের জন্য। এখনই ভাঙা পড়ছে না মন্দারমণির একাধিক হোটেল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দেওয়া নোটিশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। দীর্ঘ শুনানি শেষে সমুদ্রের পাড়ে থাকা হোটেল ভাঙার হোটেলের উপর স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত।
নির্দেশ অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এহেন স্থগিতাদেশ জারি থাকবে। যা অবশ্যই স্বস্তির মন্দারমণির (Mandarmani) হোটেল মালিকদের কাছে। তবে আগামী ১০ ডিসেম্বর ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। আর তার আগে রাজ্য সহ মামলার সমস্ত পক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

রিপোর্ট দেখেই পরবর্তী নির্দেশ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) দিতে পারে বলেই খবর। যদিও কোনও হোটেল ভাঙা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বুলডোজার কোনও স্থায়ী সমাধান নয় বলেও জানান তিনি। এই বিষয়ে মুখ্যসচিবকে মন্দারমণির হোটেল মালিকদের সঙ্গে বসার নির্দেশও দেন। জানা গিয়েছে, ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
মুখ্যসচিব মনোজ পান্থ এই বিষয়ে সমন্বয়ের কাজ সেরে ফেলেছেন বলেও খবর। জানা যাচ্ছে, বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকেও উপস্থিত থাকতে বলা হতে পারে। রাজ্য প্রশাসনকে না জানিয়ে কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়েও বিস্তারিত রিপোর্ট তাঁর কাছ থেকে তলব করা হতে পারে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, জাতীয় পরিবেশ আদালত (NGT) গত কয়েক বছর আগে অবৈধ ভাবে সমুদ্রের পাড়ে তৈরি হওয়া হোটেল ভেঙে নেওয়ার নির্দেশ দেয়। গত দু'বছর ধরে এই বিষয়ে কোনও পদক্ষেপ না নেওয়া হলেও গত ২০ নভেম্বর সমস্ত হোটেল ভেঙে দেওয়ার নির্দেশিকা জারি হয়।
যা নিয়ে তুঙ্গে বিতর্ক। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি পর্যটকদের মধ্যেও। শনি-রবিবার হোক কিংবা লম্বা ছুটির দিন হলেই মন্দারমনি কিংবা দিঘা বেড়াতে যান সাধারণ মানুষ। কিন্তু গত কয়েকদিন ধরে চলা অচলবস্তার কারণে কার্যত পর্যটন শূন্য সমুদ্র পাড়। অশান্তি এড়াতে অনেকেই এড়িয়ে যাচ্ছেন। ফলে মন্দারমনির হোটেলগুলি একেবারে পর্যটন শূন্য। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর পরিস্থিতির কিছুটা বদল হবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications