রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট
সারদা মামলায় স্বস্তিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। শর্তসাপক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ৫০ হাজার টাকা করে দুটি ব্যক্তিগত বন্ডে ওই আইপিএস আধিকারিকের জামিন মঞ্জুর করা
সারদা মামলায় স্বস্তিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। শর্তসাপক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ৫০ হাজার টাকা করে দুটি ব্যক্তিগত বন্ডে ওই আইপিএস আধিকারিকের জামিন মঞ্জুর করা হয়েছে।

এদিনের রায়ে হাইকোর্ট বলেছে, সবদিক খতিয়ে দেখে মনে করা হচ্ছে, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে মনে করছে আদালত। তাই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হল।
তবে জিজ্ঞাসাবাদের জন্য ডাক পেলে রাজীব কুমারকে হাজিরা দিতে হবে বলে রায়ে স্পষ্ট জানিয়েছে বিচারপতি সইদুল্লা মুন্সি ও শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। তবে হাজিরার জন্য রাজীব কুমারকে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে বলে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
সারদা কাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদনে আলিপুর জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতার প্রাক্তন নগর পাল। গত ২১ সেপ্টেম্বর নিম্ন আদালতে রাজীবের আগাম জামিন মামলা খারিজ হয়ে যাওয়ায় ২৩ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
বুধবার থেকে রাজীবের আইনজীবী দেবাশিস রায় ও সিবিআইয়ের আইনজীবী ওয়াই জে দস্তুরের সম্মতিতে এই মামলার চার দিন রুদ্ধদ্বার (ইন ক্যামেরা) শুনানি চলে।












Click it and Unblock the Notifications