চিকিৎসা করতে যেতেই পারেন অভিষেক, পালানো আশঙ্কা ভিত্তিহীন বলল হাইকোর্ট

চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর আগে থেকেই চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এব্যাপারে তিনি ইডিকে চিঠি দিয়ে অনুরোধ করেন, তাঁক

কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের! চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার এই ইস্যুতে দীর্ঘক্ষণ সওয়াল জবাব হয় কলকাতা হাইকোর্টে।

আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় ছাড়পত্র দেয় আদালত। তবে ছাড়পত্র মিললেও বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে। যা অবশ্যই বড় ধাক্কা ইডির কাছে।

অভিষেক নিজের ইচ্ছে মত চিকিৎসা করতে পারেন

অভিষেক নিজের ইচ্ছে মত চিকিৎসা করতে পারেন

এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিষেক নিজের ইচ্ছে মত চিকিৎসা করতে পারেন। পাশাপাশি আগামী ১০ জুন পর্যন্ত চিকিৎসার অনুমতিও দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। তবে এই সময়ের মধ্যে কোনও নোটিশ সার্ভ করতে পারবে না বলেও জানিয়েছে আদালত। পাশাপাশি Air টিকিটের কপি ইডিকে দিতে হবে বলে নির্দেশিকাতে জানানো হয়েছে। পাশাপাশি অভিষেক কোন ঠিকানায় উঠছেন, এবং যোগাযোগের নম্বর সেটাও ইডিকে দিতে হবে বলে স্পষ্ট নির্দেশিকাতে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন নাকি অভিষেক

বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন নাকি অভিষেক

তবে এহেন নির্দেশের পরেই অভিষেকের বিদেশে চিকিৎসা করানোর ক্ষেত্রে আর কোনও বাঁধা রইল না। তবে এদিন ইডির তরফে বেশ কয়েকটি আশঙ্কা আদালতে প্রকাশ করা হয়। তাঁরা আইনজীবী মারফত জানায়, এই মুহূর্তে দুবাইতে লুকিয়ে রয়েছে বিনয় মিশ্র। অভিষেক দুবাইতে গেলে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। শুধু তাই নয়, দেশ ছেড়েও অভিষেক পালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও একজন সাংসদের পালানোর আশঙ্কা ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।

কেন গ্রেফতার করছে না?

কেন গ্রেফতার করছে না?

পাশাপাশি কেন অভিষেক ভারতের একাধিক ভালো চোখের হাসপাতাল থাকা সত্ত্বেও চিকিৎসা করাচ্ছেন না তা নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে এক্ষেত্রে চূড়ান্ত বিরোধীতা জানান অভিষেকের আইনজীবী। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে সবরকম ভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি দেশের যে কোনও জায়গাতে তদন্ত করাতে অভিষেক যেতে পারেন বলেও আদালতে জানান আইনজীবী। প্রায় দীর্ঘ সওয়াল জয়াব শেষে আদালত অভিষেককে কার্যত শর্তসাপেক্ষে বিদেশে চিকিৎসা করানোর জন্যে ছাড়পত্র দিয়ে দেয়।

তবে এদিন আদালত বলে, বিনয় মিশ্র দুবাইতে আছে জেনেও কেন গ্রেফতার করছে না। আইনজীবী জানান, সরকার চেষ্টা চালাচ্ছে।

 সঙ্গে যাবেন রুজিরাও

সঙ্গে যাবেন রুজিরাও

চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এব্যাপারে ইডিকে চিঠি দিয়ে অনুরোধ করেন অভিষেক, তাঁকে যেন ৩-১০ জুনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা না হয়। সেক্ষেত্রে ইডি আপত্তি করে বলে জানা গিয়েছে। আর এরপরেই আদালতের দ্বারস্থ হন তিনি। শুধু অভিষেক নয়, সঙ্গে যাবেন রুজিরাও। আদালত জানিয়েছে এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+