একাধিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, রাজভবনের বাইরে ধর্নায় কবে বসবেন শুভেন্দু অধিকারী?

রাজভবনের বাইরেই ধর্না কর্মসূচি করতে পারবেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। আজ বুধবার বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ জুলাই এই কর্মসূচি করতে পারবেন শুভেন্দু অধিকারী।

কলকাতা রাজভবনের বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবস্থান বিক্ষোভ করবেন। সেই বিক্ষোভের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এরপর আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের বাইরে ধর্না কর্মসূচি করতে পারেন। সেক্ষেত্রে পুলিশ কোনও বাধা দেয় না। তাহলে তাঁর ক্ষেত্রে অনুমতি পাওয়া যাবে না কেন?

এই প্রশ্ন তোলা হয় আদালতে। একাধিক দিন শুনানি চলে এই মামলার। রাজ্য সরকার শেষ পর্যন্ত জানায় রাজভবনের বাইরে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে তাদের আপত্তি নেই। এরপর দিনক্ষণ নির্ধারণ নিয়ে টানাপোড়েন চলে। গত রবিবার শুভেন্দু অধিকারী ধর্না কর্মসূচি কর‍তে পারেন। এই কথা রাজ্যের তরফে জানানো হয়। কিন্তু অন্য কর্মসূচি সেদিন রেখেছিলেন শুভেন্দু।

আজ বুধবার শুনানির সময় দিন ধার্য হয়। আগামী জুলাই রাজ্যের বিরোধী দলনেতা রাজভবনের বাইরে ধর্না কর্মসূচি পারবেন।
আগামী ১৪ ই জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তবে একাধিক নির্দেশ এর সঙ্গে দেওয়া হয়েছে।

ওই দিন শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতে হবে। নির্দেশ বিচারপতির। বিজেপির কোনও নেতা কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে যেতে পারবেন না। সর্বাধিক ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন শুভেন্দু। এই সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+