রোজভ্যালি মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে শর্ত শিথিল করল হাইকোর্ট
রোজভ্যালি মামলায় তদন্তের সুবিধায় কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমারের শর্ত শিথিল করল আদালত।
রোজভ্যালি মামলায় তদন্তের সুবিধায় কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমারের শর্ত শিথিল করল আদালত। তার গ্রেফতারির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়াল আদালত। ২০ অগাস্ট পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে। পরবর্তী শুনানি ১৯ তারিখ।

সিবিআই-এর পরবর্তী নোটিশ অনুযায়ী রাজীবকে তদন্তের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই-এর কলকাতার দফতরে যাবেন রাজীব। রোজভ্যালি কাণ্ডে হাজিরার জন্য রাজীবকে নোটিশ দিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার নোটিশ নিয়ে বিচারপতি মধুমতি মিত্রের দৃষ্টি আকর্ষণ করেন রাজীব কুমারের আইনজীবী। তার প্রেক্ষিতে হলফনামা দেওয়া হয়।
প্রসঙ্গত, রোজভ্যালি কান্ডে বিধাননগর সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য রাজীব কুমারকে কলকাতা পুর-এলাকা ছাড়ার অনুমতি দিয়েছে আদালত।
রোজভ্যালি কাণ্ডে নোটিস দিয়ে ডাকলে সিজিও কমপ্লেক্সে যেতে পারবেন রাজীব। এমনই নির্দেশ দিয়েছে আদালত।
রাহুল












Click it and Unblock the Notifications