ফের মুখ পুড়ল, দুটি মামলায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের

ফের পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট৷ একটি নয়, দু- দুটি মামলায় এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। সরকারি কৌঁসুলি বিভ্রান্ত করেছেন। সেই বিষয়ে সতর্কও করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

এক প্রমোটারকে বাঁচাতে নিউটাউন থানার আইসির ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হল। অন্য দিকে আর একটি মামলা নারায়ণপুর থানা এলাকার একটি জমির দখলের। সেখানেও থানার আইসি সরানোর কথার ইঙ্গিত বিচারপতি।

high court

জমি দখল আটকাতে মালিক অভিযোগ দায়ের করেন। এরপর রাজারহাটের বাড়িতে গিয়ে হুমকি, মারধরের ঘটনা। থানা পদক্ষেপ করেনি বলে অভিযোগ। হাইকোর্টকে বিভ্রান্ত করায় সরকারি কৌঁসুলিকে বিচারপতি সতর্ক করলেন। এমন আইসির এমন গুরুত্বপূর্ণ থানার দায়িত্বে থাকার কোনও অধিকার নেই। তাকে সরিয়ে দিতে বলুন। না হলে কোর্ট সরিয়ে দেওয়ার নির্দেশ দেবে। এমনই কড়া কথা বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

দুটি ঘটনাতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রমোটার, জমি মাফিয়াদের পক্ষ নিয়ে পুলিশের পদক্ষেপের চূড়ান্ত সমালোচনা করেছেন। নিউটাউন থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে। বিধাননগর পুলিশকে এই নির্দেশ আদালতের। সেই ব্যাপারে আগামী শুনানিতে অবহিত করতে হবে আদালতকে। একই সঙ্গে আগামী দিনে বিভাগীয় ডিসিকে মামলাকারীর অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিতে হবে আদালতে।

অন্য একটি মামলায় বিধাননগরের নারায়ণপুর থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই এলাকার তিন কাটা জমি দখল হয়ে যায়। সেই জমিতে বোর্ড লাগিয়ে জমি বিক্রি নেই বলে রটিয়ে দেওয়া হয়। সেখানে রাতারাতি সাইকেল গ্যারেজ হয়ে যায়। জমির মালিক বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। হুমকি দিয়ে এলাকা ছাড়া করা হয়।

তিনি বিষয়টি নিয়ে নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর বেশ কিছু দুষ্কৃতী রাজারহাট থানা এলাকায় তার বাড়িতে গিয়ে হামলা চালায়। সেই ঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের হয়। আবার হামলাকারীদের তরফে পাল্টা অভিযোগ দায়ের হয়। হাইকোর্টে মামলা করেন জমির মালিক। সেখানে পুলিশ ম্যামলাকারীর বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, দুবার সেই তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করে। তাতেই বিরক্ত হাইকোর্ট। নতুন করে রিপোর্ট তলব করা হয়। ওই আইসির বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+