হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি! রথযাত্রার আবেদন খারিজ
রথযাত্রা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। বৃহস্পতিবারের রথযাত্রার আগের দিন হাইকোর্ট রথযাত্রার অনুমতি দিল না। জানিয়ে দেওয়া হল বিজেপির আবেদন খারিজ।
রথযাত্রা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। বৃহস্পতিবারের রথযাত্রার আগের দিন হাইকোর্ট রথযাত্রার অনুমতি দিল না। জানিয়ে দেওয়া হল বিজেপির আবেদন খারিজ।
এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে ৯ জানুয়ারি।

বর্তমান পরিস্থিতিতে অল্প সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। রাজ্যের যুক্তি মানল আদালত।
এর আগে কোচবিহারের রথযাত্রায় অনুমতি দেননি সেখানকার পুলিশ সুপার। তিনি মুখবন্ধ করা খামে রিপোর্ট জমা দেন হাইকোর্টে। প্রশাসনিক সিদ্ধান্ত জানার পরেই
বিজেপির তরফে আইনজীবীরা আদালতে অতিরিক্ত হলফনামা দাখিল করেন। বৃহস্পতিবার সকালে একদফা শুনানির পর দুপুরে দ্বিতীয় দফার শুনানি চলে দীর্ঘক্ষণ।
আদালতে দুপক্ষের সওয়াল জবাব চলে। অতিরিক্ত হলফনামা জমা দিয়ে পুলিশ সুপারের নির্দেশকে চ্যালেঞ্জ করা যায় না বলে আদালতে বলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।
তিনি বলেন, বিজেপি সভাপতির মন্তব্যে বোঝা যাচ্ছে কী হতে যাচ্ছে। যদি অনুমতির প্রয়োজন না হয়, তাহলে হাইকোর্টে কেনন, প্রশ্ন করেন তিনি।
কোচবিহারের পৌঁছেই দিলীপ ঘোষ মন্তব্য করেন, তারা তাদের মতো কর্মসূচি পালন করবেন।
আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেন, গোয়েন্দা রিপোর্টকে উপেক্ষা করা যায় না। অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় বিজেপি নেবে কিনা, সেই প্রশ্ন তোলেন তিনি।
বিচারপতি জানান, ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। তার আগে রথযাত্রা কর্মসূচি শুরু করা যাবে না বলেও আদেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications