মেডিক্যাল কলেজ দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআর খারিজ করল ডিভিশন বেঞ্চ

মেডিক্যাল কলেজ দুর্নীতি মামলায় আরও কড়া কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর মৌখিক স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আজ সিবিআইয়ের এফআইআর খারিজের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা প্রথমে উঠেছিল। কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তির অনিয়ম নিয়ে মামলা দায়ের হয়েছিল। রাজ্য পুলিশের তদন্তের উপর আস্থা রাখতে পারেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি সিবিআইকে এই তদন্তের ভার দিয়েছিলেন।

মেডিক্যাল কলেজ দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআর খারিজ করল ডিভিশন বেঞ্চ

বিচারপতির নির্দেশ মেনে সিবিআই এই তদন্তে একটি এফআইআরও করেছিল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পরেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের এক ঘণ্টার মধ্যেই ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে গতকালই মামলার শুনানি হয়।

এরপরই ডিভিশন বেঞ্চ মৌখিক নির্দেশ দেন সিঙ্গেল বেঞ্চের রায় মান্যতা পাবে না। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর মৌখিক স্থগিতাদেশ দেওয়া হয়। এরপর ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা উঠেছিল। সিবিআই ও মামলাকারীর পক্ষ থেকে মৌখিক স্থগিতাদেশের কথা জানিয়েছিল।

কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ মানতে চাননি। স্থগিতাদেশের লিখিত প্রমাণপত্র তিনি দাবি করেছিলেন। শুধু তাই নয়, সিবিআইকে এরপর এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইআর করে। আর তাতেই আরও জলঘোলা হয়।

এদিন ডিভিশন বেঞ্চে ফের এই মামলার শুনানি হয়। দুই বিচারপতি জানতে পারেন, সিঙ্গেল বেঞ্চ এফআইআর করার নির্দেশ দিয়েছেন সিবিআইকে। এরপর আরও কড়া নির্দেশ দেন দুই বিচারপতি। মেডিকেল কলেজ মামলায় সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করা হয়। শুধু তাই নয়, আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে সিবিআইকে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ৷

সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের এই রায়দান নিয়ে শুরু হয়েছে চাপানউতোড়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+