প্রতারণা মামলায় শাহরুখ খানের হলফনামা তলব হাইকোর্টের
শিক্ষা-প্রতিষ্ঠানে প্রতারণা সংক্রান্ত একটি মামলায় শাহরুখ খানের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।
শিক্ষা-প্রতিষ্ঠানে প্রতারণা সংক্রান্ত একটি মামলায় শাহরুখ খানের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। পুজোর ছুটির দুই সপ্তাহ পরে শাহরুখ কে হলফনামা পেশের নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক। হলফনামায় শাহরুখ কে বিস্তারে জানাতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক কি ছিল।

পাশাপাশি, রাজ্য সরকার এবং সংস্থার কর্ণধারকেও হলফনামা দিয়ে বলতে হবে কেন এই ক্ষেত্রে সিবিআই কে মামলার ভার দেওয়া হবে না।
উল্লেখ্য, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে ২০১৭ সালে মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে। ইউজিসি-র অনুমোদন না থাকায় সেই বছরই সমস্ত শাখা বন্ধ করার নির্দেশ দেয় দিল্লি আদালত। এরপর 25 লক্ষ টাকা নিয়ে পড়ুয়াদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিধান নগর লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ করেন প্রাক্তন সেনা কর্মী প্রেমানন্দ মুখোপাধ্যায় এবং ছেলে অভিষেক মুখোপাধ্যায় পুরুলিয়ার বাসিন্দা আই আই পি এম। কিন্তু কোনও ফল না হওয়ায় ২০১৮ সালে কলকাতা হাইকোর্টে র দ্বারস্থ হন তারা।












Click it and Unblock the Notifications