বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া মৃত্যুর তদন্ত করবে এনআইএ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া মৃত্যুর তদন্ত এনআইএ করবে। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। লোকসভা ভোটের মুখে আরও একটি ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হল। এই ঘটনা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিমহল মহলের একাংশ।

আজ শুক্রবার কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে। শুধু তাই নয়, ১৫ দিনের মধ্যে এনআইএকে খুনের ঘটনার তদন্তভার নিতে হবে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট পাঠাতে হবে। এমনই কড়া নির্দেশ দিলেন বিচারপতি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এই ঘটনা দুর্ভাগ্যজনক। এমনই বলেছেন বিচারপতি। এনআইএর তদন্ত নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।

গত বছর মে মাসের শুরুতে ময়নায় বিজেপির বুথ কমিটির সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুন হয়েছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছেন। এমনই অভিযোগ ছিল মৃতের পরিবারের তরফে। স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকে আঙুল তুলেছিল। প্রথমে তাকে অপহরণ করা হয়। পরে খুন করা হয়েছিল বলে অভিযোগ।

ওই ঘটনার পর ময়না এলাকাতে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। খুনের ঘটনার প্রতিবাদে ১২ ঘন্টার ময়না বনধের ডাকও দেওয়া হয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। মৃতের ময়নাতদন্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। কলকাতা হাইকোর্টে মামলা হয়।

বিচারপতি রাজাশেখর মান্থা দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ ছিলেন। মৃতদেহ তমলুক জেলা হাসপাতাল থেকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই দ্বিতীয় বার ময়নাতদন্ত হয়। রাজ্যের দুই ফরেনসিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারেন। চাইলে মৃতের পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেন। এমনই কথা আদালতের তরফে জানানো হয়।

কীভাবে ওই বিজেপি কর্মী নিখোঁজ হয়েছিলেন? কীভাবে তিনি খুন হলেন? সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। পুলিশের সত্য খোঁজার পদ্ধতি, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। মৃতের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিষয়েও যথেষ্ট দুশ্চিন্তা ছিল কলকাতা হাইকোর্টের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+