সন্দেখালিতেও সিবিআই তদন্তের নির্দেশ! শেখ শাহজাহানকেও হাতে তুলে দিতে সময় নির্ধারণ কলকাতা হাইকোর্টের

সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিন কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এব্যাপারে সময়ও বেঁধে দিয়েছে আদালত। সিবিআই-এর তরফে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশের বিরুদ্ধে আদালতে আবেদন জানানো হয়। এদিন তারই শুনানিতে নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে দেওয়া হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খায় রাজ্য। জরুরি শুনানির আবেদনে সাড়া না দিয়ে বিচারপতি সঞ্জীব খান্না রাজ্যের আইনজীবীকে রেজিস্ট্রার জেনারেলের কাছে যাওয়ার পরামর্শ দেন।

গত পাঁচ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আর্জি জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। এক্ষেত্রে রাজ্যের পাল্টা দাবি ছিল তদন্ত পুলিশের হাতেই থাকুক। দুইপক্ষের বক্তব্য শোনার পরে জয় সেনগুপ্তের বেঞ্চ গত মাসে এই মামলার তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেয়। গত মাসেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপরে স্থগিতাদেশ দেন।

ইডি প্রথম থেকেই সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে সওয়াল করে আসছিল। কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন, সিবিআই নয়, মামলার তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল। সেখানে সিবিআই ও রাজ্য পুলিশ উভয়পক্ষের আধিকারিক থাকবেন। আদালতের নজরদারিতে তদন্তের কথাও জানিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয় ইডি।

অন্যদিকে, সন্দেশখালির তদন্ত রাজ্যের পুলিশের হাতে রাখার আবেদন নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল রাজ্যও। মাস খানের আগে করা দুপক্ষের আবেদন না মেনে প্রধান বিচারপতি বলেছিলেন এব্যাপারে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। একমাস পরে এই মামলার শুনানি হবে। তার আগে সিট গঠন হবে না এহং সন্দেশখালি কাণ্ডে কোনও এফআইআই-এর তদন্ত রাজ্য পুলিশ করতে পারবে না।

মঙ্গলবার সেই আবেদনের শুনানির প্রেক্ষিতে নির্দেশ দিতে গিয়ে আদালত বলেছে, ন্যাজাট থানার এফআইআর নম্বর আট ও নয় এবং বনগাঁ থানার এফআইআর নম্বর আঠারো, এই তিনটি ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই। শুনানির সময় রাজ্যের আইনজীবীকে ছত্রে ছত্রে প্রশ্নের মুখে পড়তে হয় আদালতে। অভিযুক্ত রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। সন্দেশখালি ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বলে কলকাতা হাইকোর্ট। এছাড়াও প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে চারটের মধ্যে রাজ্য পুলিশকে এব্যাপারে যাবতীয় কাগজ এবং শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+