সন্দীপ ঘোষের আবেদনের গুরুত্বই দিল না কলকাতা হাইকোর্ট, ফিরিয়ে দিলেন বিচারপতি

চাপেই থাকলেন জেলবন্দি সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট কোনওভাবেই সেই আবেদনে কর্ণপাত করল না।

আরজি কর কাণ্ডে জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একাধিক অভিযোগ উঠে আসছে তাঁর বিরুদ্ধে৷ জুনিয়র তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গেও কি কোনওভাবে তার জড়িয়ে থাকার সম্ভাবনা আছে? সেই প্রশ্ন উঠছে। ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন (আইএমএ) তার সদস্য পদ খারিজ করে। পরে চিকিৎসক হিসেবে সন্দীপ ঘোষের লাইসেন্সও বাতিল হয়েছে।

High court

এই অবস্থায় ক্রমশ চাপ বাড়ছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের উপর। সিবিআই তার বিরুদ্ধে তদন্ত করছে। ইডিও তদন্ত শুরু করছে বলে খবর। এই মুহূর্তে জেলবন্দি হয়ে রয়েছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর লাইসেন্স ফিরে পাওয়ার জন্য মামলার আবেদন করা হয়।

কিন্তু রেজিস্ট্রেশন বাতিল নিয়ে এখনই হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে এই মামলা উঠেছিল৷ কিন্তু বিচারপতি এই আবেদনকে এখনই গুরুত্ব দিতে রাজি নন। সোমবার শুনানির আর্জি ফিরিয়ে দিলেন বিচারপতি পার্থসারথি সেন। বিচারপতি জানান, এই মামলায় এখনই জরুরি ভিত্তিতে শুনানি করতে হবে এমন কোনও প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ, চাপ থেকেই গেল সন্দীপ ঘোষের।

এদিকে সন্দীপ ঘোষের ও তাদের আত্মীয়দের হিসাব বহির্ভূত সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর। সন্দীপ ঘোষের নিজেরই একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। এই বিপুল পরিমাণ সম্পত্তি কীভাবে হল? হিসেব বহির্ভূত টাকা কোথা থেকে এল? তাই নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই বিষয়ে তদন্ত করছে৷ সন্দীপ ঘোষকেও প্রেসিডেন্সি জেলে গিয়ে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+