গার্ডেনরিচে কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টরের হত্যাকাণ্ড মামলায় অভিযুক্তের জামিনের আবেদন খারিজ

গার্ডেনরিচ এলাকায় কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর তাপস চৌধুরীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত আব্দুস সুভানের জামিনের আর্জি খারিজ করল হাইকোর্ট। আব্দুসই এই মামলার মূল অভিযুক্ত তাই তার জামিনের আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

সাব-ইন্সপেক্টর তাপস চৌধুরীর হত্যাকাণ্ডে জামিনের আর্জি খারিজ

২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে গার্ডেনরিচ এলাকায় হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর তাপস চৌধুরী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পুলিশ জানিয়েছে, ঘটনায় মোট ৯ জন গ্রেফতার হয়। তাদের মধ্যে মূল অভিযুক্ত এই আব্দুস শুভান। এছাড়াও সেদিনের গুলি চালানোর ঘটনায় তাপস চৌধুরীর দেহ থেকে উদ্ধার হওয়া গুলি এবং অভিযুক্তের থেকে উদ্ধার হওয়া গুলি একই বলেই প্রমাণ পাওয়া গেছে ফরেনসিক রিপোর্টে। এবং নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন অন্যান্য সাক্ষীরাও একে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ পর্বও প্রায় শেষ হয়ে গেছে বলে জানান পাবলিক প্রসিকিউটর।

পাবলিক প্রসিকিউটর এর বক্তব্যের প্রেক্ষিতে মূল অভিযুক্ত জামিন খারিজ করে হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+