Kolkata doctor rape case: অভয়া'র ছবি ব্যবহার করে কুমন্তব্য! সিবিআইকে বড় দায়িত্ব কলকাতা হাইকোর্টের
Kolkata doctor rape case: আরজি করের (RG kar Hospital Doctor Death) নির্যাতিতার ছবি ব্যবহার করে কুমন্তব্য! সিবিআইকে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of the High Court at Calcutta) টিএস শিবজ্ঞানমের (T. S. Sivagnanam)। এর আগে আগে ধর্ষণ এবং খুনের মামলার তদন্তভার সিবিআইকে দেয় আদালত।
এমনকি আর্থিক দুর্নীতি তদন্তও কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার হাতেই তুলে দেওয়া হয়েছে। এবার অভয়া'র ছবি অপব্যবহার নিয়েও সিবিয়াইকে বড় দায়িত্ব। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Kolkata doctor rape case)।

বলে রাখা প্রয়োজন, আইনজীবী শুভব্রত চৌধুরী হাইকোর্টে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা করেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। যেখানে তিনি অভিযোগ করেন, নির্যাতিতার ছবি ব্যবহার করে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য চালিয়ে যাচ্ছে একদল যুবক। এক্ষেত্রে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ আইনজীবীর।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আবেদন খতিয়ে দেখে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, যে ধরণের মন্তব্য আপলোড হয়েছে সেটা সমাজের কোন মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এরপরেই সিবিআই'য়ের জয়েন্ট ডিরেক্টরকে মামলাকারীর অভিযোগগুলি খতিয়ে দেখার নির্দেশ দেন। শুধু তাই নয়, এই বিষয়ে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে ( (Kolkata doctor rape case) ।
এদিন এই সংক্রান্ত মামলায় অংশ নেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। তিনি জানান, সিবিআইয়ের সাইবার অপরাধের জন্য কোন আলাদা শাখা নেই। তাই কলকাতা পুলিশের সাইবার শাখাকে এই বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হোক। আগামী ১৮ সেপ্টেম্বর পরের শুনানি। শুনানিতে কি হয় সেদিকে নজর সবার।
বলে রাখা প্রয়োজন, ভারতীয় দন্ডবিধি এবং ন্যায়সংহতিতেও স্পষ্ট ভাবে বলা হয়েছে নির্যাতিতার নাম এবং পরিচয় আনা শাস্তিযোগ্য অপরাধ। এমনকি বিশেষ করে আরজি কর মামলায় 'অভয়া'র নাম এবং ছবি নিয়ে কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টও।
কার্যত নিয়মকে না মেনেই 'অভয়া'র নাম এবং ছবি এখনও কেউ কেউ প্রকাশ্যে আনছেন। এমনকি কলকাতা পুলিশ কমিশনারও এই কাজ করেছেন। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। আর এই প্রেক্ষাপটে এই মামলা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications