পাঁচ বছরের শিশু মৃত্যুর তদন্ত নিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

পাঁচ বছরের এক শিশু খুনে তদন্ত প্রক্রিয়া নিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ওই শিশুর মৃত্যুর তদন্তের গতি প্রকৃতি নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে হলফনামা দিয়ে জানাবে রাজ্য।

শিশু মৃত্যুর তদন্ত নিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব

মামলাকারির আইনজীবী জানান, গত বছরের ১৭ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকার স্থানীয় বাসিন্দা ওই শিশুটি খেলতে খেলতে নিজের ঘরের সামনে থেকে হঠাৎই নিখোঁজ হয় ৫ বছরের ওই শিশুটি। একদিন পরে ছিন্নভিন্ন অবস্থায় তার মৃত্যু দেহ পাওয়া যায়।

বাবা নেই, মা সরকারি হোমে। দিদিমাই কোনও মতে ভিক্ষা করে শিশুটিকে মানুষ করছিলেন। দিদিমার অভিযোগ, তাঁর নাতনিকে গণধর্ষণ ও খুন করা হয়েছে বলে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করেননি।

আইনজীবী জানান, শিশুটির দেহের ময়না-তদন্ত করে চিকিৎসক জানান, তাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। চিকিৎসক এ-ও জানান, শিশুটির দেহে পচন ধরে গিয়েছিল। পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ রাহুলকে গ্রেফতার করে। সে পরে জামিন পেয়ে যায়। অভিযোগ, জামিনে ছাড়া পেয়েই সে প্রভাব খাটিয়ে সাক্ষীদের ভয় দেখাতে শুরু করে। যার জেরে রাহুলের জামিন খারিজের আবেদন করা হয় বারাসত জেলা আদালতে। ওই আদালত তার জামিন খারিজ করে দেয়।

শিশুটির দিদিমা ধর্ষণের অভিযোগে করলেও তদন্তকারী পুলিশ অফিসার গণধর্ষণের বিষয়টি অস্বীকার করে জানিয়ে দেন, সম্পত্তিগত বিবাদের জেরেই শিশুটিকে খুন করা হয়েছে। অথচ ভিকারি পরিবার, তাঁর কোনও সম্পত্তি নেই।
আইনজীবীর দাবি, শিশুটিকে যে গণধর্ষণ করা হয়েছে, তা গোপন করছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনেও মামলা করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+