Sandeshkhali: শাহজাহান শেখকে গ্রেফতারি নিয়ে ফের কড়া বার্তা আদালতের, কী বললেন প্রধান বিচারপতি
ইডি, সিবিআই এর শাহজাহানকে গ্রেফতারে বাধা নেই। রাজ্য পুলিস তারাও গ্রেফতার করতে পারে। সন্দেশখালি মামলায় বেশ কিছু পরিবর্তন চেয়ে আদালতের দারস্থ রাজ্য। সেই মামলায় এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ।
রাজ্যের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল নির্দেশে কিছু কারেকশন প্রয়োজন। শাহজাহান শেখকে ওনাকে দুটি মামলায় যুক্ত করতে হবে অথচ দুটি এফআইআরে স্থগিতাদেশ আছে, তাই সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেন এজি। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, তার মানে আপনি জানেন উনি কোথায় আছেন। রাজ্য তার নিজের দায়িত্ব এড়িয়ে থাকতে পারে না এই ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষেত্রে।

পাল্টা এজি কিশোর দত্ত বলেছেন না, সেটা নয়। এখনো গ্রেফতার ঘোষণা হয়নি। তখনই প্রধান বিচারপতি বলেন শাহজাহানের গ্রেফতারে কোন বাধা নেই। ফের স্পষ্ট করা হল। ন্যাজট থানা তদন্ত করতে পারবে না। ফের ইডি আর্জি জানায়। এতে সব প্রমাণ নষ্ট হবে। গ্রেফতার তদন্তের অংশ। রাজ্যকে আমরা গ্রেফতারের কথা বলেছি। অনেকে বলেছেন হাইকোর্টের সুরক্ষা দিয়েছে। সেটা স্পষ্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফের স্পষ্ট করা হল জেলা পরিষদের সদস্য এভাবে কখনই পালিয়ে বেড়াতে পারে না। পর্যবেক্ষণে বলেছেন প্রধান বিচারপতি।
এদিকে এএসজি, এমভি রাজু মন্তব্য করেছেন, রাজ্য যদি গ্রেফতার করে মামলা লঘু হয়ে যাবে। তদন্ত যদি সিবিআই করে তাহলে সমস্যা হবে। গ্রেফতার প্রয়োজনীয় কিন্তু ভুল এজেন্সির মাধ্যমে নয়। ইডির পক্ষ থেকে জানানো হয়েছেএকটা দুটো নয় ৪৩ কেস রয়েছে শেখ শাহজাহানের নামে।
তার পরেই প্রধানবিচারপতি বলেছেন, সিবিআই ও গ্রেফতার করতে পারে। সমস্যা নেই। রাজ্য ও কেন্দ্র উভয়ের ঝামেলা হচ্ছে। জনগণের ধারণা তৈরি হচ্ছে। এক জন জন প্রতিনিধি পালিয়ে বেড়াচ্ছে। আদি বাসীদের জমি দখল হচ্ছে। শাহজাহানকে গ্রেফতারের দায় রাজ্য পুলিশও এড়িেয় যেতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।












Click it and Unblock the Notifications