খুনের মামলায় ফাঁসি রদ করে যাবজ্জীবনের রায় হাইকোর্টের
মুর্শিদাবাদের বেল ডাঙার থানা এলাকার একটি খুনের মামালায় ফাঁসির নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ ফাঁসি রদ করে যাবজ্জীবনের নির্দেশ দেয়। তবে অভিযুক্ত আগামী ৩০ বছরের আগে পুনর্বিবেচনার আর্জি করতে পারবে না আদালতে।

এদিন রাজ্যের কৌঁসুলি সাঞ্জয় বর্ধন জানান, ২০১৫ সালের ৩১ মে বেলডাঙা থানা এলাকায় গৃহবধূ সহ তাঁর তিন কন্যা সন্তান অগ্নিদগ্ধ অবস্থায় মারা যান। গৃহবধুর বাবার অভিযোগ ছিল, তাঁর জামাই উৎসব আলী তাঁর মেয়ে ও নাতনীদের খুন করেছে। কান্দি থানার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে উৎসব আলীকে গ্রেফতার করে। পারিপার্শ্বিক তথ্যাদির ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ খুন সহ একাধিক মামলা দায়ের করে। ২০১৮ র মার্চে নিম্ন আদালত উৎসব আলী কে ফাঁসির সাজা দেয়। বর্তমানে তিনি বারুইপুর সংশোধনাগারে রয়েছে। মামলা চলা কালীন আদালত সংশোধনাগারে আধিকারিকের কাছে ওই বন্দীর আচার ব্যবহার সম্পর্কে জানতে চায়। সংশোধনাগারে তরফে ওই বন্দীর সম্পর্কে রিপোর্ট দিয়ে জানায় তার আচরণ ভালো। তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।
এছাডাও এদিন আদালত তার পর্যবেক্ষণে জানায়, কোনও অভিযুক্তকে ফাঁসি দিতে গেলে যে যে কারণ প্রযোজ্য, উৎসব আলীর ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য নয়। তাই তার যাবজ্জীবনের নির্দেশ দেয় আদালত।












Click it and Unblock the Notifications