উচ্চ প্রাথমিক-এ শিক্ষক নিয়োগ! ইন্টারভিউ তালিকা নতুন করে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
উচ্চ প্রাথমিক-এ শিক্ষক নিয়োগে নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২৪,৫৬৪ জন নিয়োগপ্রার্থীর জন্য আগামী ১০ জুলাই বিকেল ৫ টার মধ্যে তালিকা প্রকাশ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন
উচ্চ প্রাথমিক-এ শিক্ষক নিয়োগে নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২৪,৫৬৪ জন নিয়োগপ্রার্থীর জন্য আগামী ১০
জুলাই বিকেল ৫ টার মধ্যে তালিকা প্রকাশ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এদিন বিচারপতি তার নির্দেশিকায় জানান, তালিকায় সবিস্তারে থাকতে হবে নিয়োগ প্রার্থীর নাম, টেট পরীক্ষার প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক স্কোরও।

বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে ইন্টারভিউ লিস্ট পেশ করে দাবি করা হয়, মামলাকারীদের অভিযোগ ভিত্তিহীন। তারা এসএসসির নিয়ন মেনেই প্রার্থীদের নথি যাচাই করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। তবে এদিন মামলাকারীদের তরফে দাবি করা হয়, নিয়োগ প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় নি। সেখানে নম্বরের ভিত্তিতে প্রার্থীর বিস্তারিত তথ্য নেই।












Click it and Unblock the Notifications