Calcutta High Court: SSKM-হাসপাতালই কি সেফ জোন? প্রভাবশালী অভিযুক্তদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

রাজ্যের সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। যার চিকিৎসার সুনাম রয়েছে। সেই হাসপাতালে একে একে ভর্তি হয়েছে দুর্নীতিতে গ্রেফতার অভিযুক্তরা। কোন কোন প্রভাবশালী বা হাই-প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন SSKM হাসপাতালে ? হলফনামা দিয়ে জানাক রাজ্য। এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে SSKM হাসপাতালে প্রভাবশালীদের ভর্তি নিয়ে জানতে চেয়েছে। পাশাপাশি SSKM হাসপাতালকেও এই সমস্ত অভিযুক্তদের স্বাস্থ্য নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ। তাদের কতদিন এবং কি ধরনের চিকিৎসা লাগবে ? এই অভিযুক্তদের কতদিন হাসপাতালে থাকতে হবে ? SSKM হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে হলফনামায়।

Calcutta High Court

নিয়ম অনুযায়ী জেল থেকে হাসপাতালে আসার পরে ফের যখন অভিযুক্তরা সুস্থ হয়ে যান তখন তাদের ফের জেলে ফেরত পাঠানো হয়। এটাই নিয়ম। - মন্তব্য প্রধান বিচারপতির। প্রভাবশালী ব্যক্তিদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা যেতে পারে। এমই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। অভিযোগ, শিশুদের জন্য বরাদ্দ বেডে আছেন সুজয়কৃষ্ণ। কেন আছেন ? - প্রশ্ন বিচারপতির। এটা চিকিৎসকরা বলতে পারেন। - জানিয়েছেন সরকারি আইনজীবী।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় হাই কোর্টে এসএসকেএমের ভূমিকায় প্রশ্ন তুলেছে ইডি। পরে এই এসএসকেএম হাসপাতাল নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম বলে অভিযোগ মামলায়। গত কয়েক মাসে একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী গ্রেফতার হওয়ার পর এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন।

মানিক ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, সুজয়কৃষ্ণ ভদ্ররা বারবার এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। বুকে ব্যাথা রয়েছে বলে হাসপাতালে ভর্তি হয়েছেন রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। কয়েকদিন পর সেখানে হাসপাতালের ওয়ার্ডের জানলা দিয়ে তাঁকে হাসতে দেখা গিয়েছে। আবার সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা তো সকলেরই জানা। শিশুবিভাগে পর্যন্ত ভর্তি হয়েছেন তিিন ইডির তদন্ত এড়াতে।

যদিও শেষ রক্ষা হয়নি বুধবার গভীর রাতে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর কণ্ঠস্বরের নমুনা েনওয়া হয়। তারপরে আবার এসএসকেএম হাসপাতালে এসে ভর্তি হয়েছেন তিনি। এর আগে অনুব্রত মণ্ডলও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে ইডি এবং সিবিআইয়ের জেরা এড়িয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+