পুলিশের সিদ্ধান্তে ধাক্কা! নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি হাইকোর্টের
নন্দীগ্রামে ১৪ মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দেওয়া নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য পুলিশ। ১৪ মার্চ নন্দীগ্রামে সভা করার পুলিশের অনুমতি না পেয়ে বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়। হাইকোর্টের তরফে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সভার করার অনুমতি দিয়েছে।

শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি
১৪ মার্চ নন্দীগ্রামে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সকাল ৮টা থেকে সকাল ১০টার মধ্যে সভা করতে হবে শুভেন্দু অধিকারীকে। সকাল সাড়ে দশটার মধ্যে জায়গা খালি করে দিতে হবে। মামলাকারী জনজীবন ব্যাঘাত না করে শান্তিপূর্ণ মিছিল করতে পারবে।

সভা নিয়ে সরকারের অবস্থান
রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, আরও একটি রাজনৈতিক দলকে সকালে সভা করার অনুমতি দিয়েছে পুলিশ। একই সময়ে দুটি রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হলে আইনশৃঙ্খলা জনিত সমস্যা হতে পারে। এর প্রেক্ষিতে আদালত বলেছে, বেলা ১১টা থেকে ৩টে'র মধ্যে তৃণমূল মিছিল করতে পারবে।

১৪ মার্চ বিজেপির শহিদ তর্পণ কর্মসূচি
১৪ মার্চ বিজেপির তরফে নন্দীগ্রামে শহিদ তর্পন কর্মসূচি নেওয়া হয়। সেখানে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর থাকবে। কিন্তু পুলিশের কাছে এব্যাপারে অনুমতি চাওয়া হলে, অনুমতি দিতে অস্বীকার করা হয়। বিজেপি তরফে বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করা হয়। বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়েরের অনুমতি দেন। অতীতে এররকম একাধিক কর্মসূচির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। যেখানে সর্বশেষ সংযোজন ১৪ মার্চ।

২০২২-এ একই জায়গায় দুই সভা
প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে ২০২২-এ ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে একই জায়গায় দুই আলাদা সভা করে বিজেপি ও তৃণমূল। গোকুলনগর থেকে পদযাত্রা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকালে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। মূল মঞ্চে অনুষ্ঠান শুধুর সময় গণ্ডগোল হয়।












Click it and Unblock the Notifications