চিটফান্ড নিয়ে সিটের ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ! হাইকোর্টে সিবিআই-এর সওয়ালকেই মান্যতা

চিটফান্ড কাণ্ডে রাজ্য সরকার গঠিত সিটের ৪ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা করেছে রাজ্য।

চিটফান্ড কাণ্ডে রাজ্য সরকার গঠিত সিটের ৪ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা করেছে রাজ্য। আদালতের কাছে এই সংক্রান্ত শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যের আইনজীবী। যদিও রাজ্যের এই পদক্ষেপের বিরোধিতা করে সিবিআই। কলকাতা হাইকোর্ট সিবিআই-এর
সওয়ালকেই মান্য দেয়।

চিটফান্ড নিয়ে সিটের ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ! সিবিআই-এর সওয়ালকেই মান্যতা

চিটফান্ড কাণ্ডে রাজ্য সরকার গঠিত সিটের ৪ অফিসারকে জিজ্ঞাসাবাদ নিয়ে আগেই মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। সেই সংক্রান্ত শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে। ৫ ফেব্রুয়ারি রাজ্যের আবেদনে শুনানি ১৩ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। এদিন সেই শুনানি ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়ার আবেদন জানায় রাজ্য সরকার।

সূত্রের খবর অনুযায়ী, এদিন শুনানির শুরুতেই সরকারি আইনজীবী বিচারপতি প্রসাদকে বলেন, এই সংক্রান্ত একটি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। ২০ ফেব্রুয়ারি মামলার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এই অবস্থায় ৪ অফিসারকে জিজ্ঞাসাবাদের মামলাও ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পেছানো হোক। সুপ্রিম কোর্ট তাদের মামলাটি নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটা দেখে, হাইকোর্টে পরবর্তী শুনানি হোক। বলেন সরকারি আইনজীবী। সঙ্গে সঙ্গে তীব্র আপত্তি জানান, সিবিআই-এর আইনজীবী। তিনি বলেন, সুপ্রিম কোর্টে থাকা মামলা আর হাইকোর্টে থাকা মামলা এক নয়। দুই মামলার মধ্যে কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

গত ৫ ফেব্রুয়ারি অন্তবর্তী আদেশে মামলাটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। ১৩ ফেব্রুয়ারিতেই মামলাটির শুনানি করা হোক বলে, সওয়াল করেন সিবিআই-এর আইনজীবী। সওয়াল শেষে সিবিআই-এর আইনজীবীর সওয়ালকেই কার্যত মান্যতা দেওয়া হয়। ফলে আগামী ১৩ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি সিবিআই বনাম পুলিশ নিয়ে শুনানি শেষ হওয়ার পর বিচারপতি প্রসাদ ডেকে পাঠান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে। তিনি বলেন, আপনাদের ডিজিকে বলুন, সুপ্রিম কোর্ট যেভাবে চিটফান্ড মামলায় সহযোগিতা করতে বলছে, সেইভাবে কাজ করুন। তবে এই নির্দেশ একেবারেই মৌখিক নির্দেশ বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+