হাওড়ায় CPIM-এর মিছিলে পুলিশের 'না', শর্তসাপেক্ষে 'হ্যাঁ' হাইকোর্টের

প্রত্যেকটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার অধিকার আছে। সিপিআইএমকে হাওড়ায় মিছিলের অনুমতি দিয়ে এমনটাই মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। এর আগে বামেদের সম্প্রীতি মিছিলে না বলে দেয় পুলিশ। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হাওড়া জেলা বামফ্রন্ট।

এদিনই হাওড়ায় মিছিল করছে সিপিআইএম। তবে এই মিছিলের জন্য আদালতের তরফে শর্তও দেওয়া হয়েছে। বলা হয়েছে বিকেল চারটে থেকে একঘন্টার জন্য মিছিল করা যাবে। এছাড়াও স্পর্শকাতর এলাকা দিয়ে যাওয়ার সময় ভেবে চিন্তে স্লোগান দিতে হবে। মিছিলে কোনও মাইক ব্যবহার করা যাবে না।

হাওড়ায় CPIM-এর মিছিলে পুলিশের না, শর্তসাপেক্ষে হ্যাঁ হাইকোর্টের

তবে মিছিল শেষে হাওড়া ময়দানের সভায় মাইক ব্যবহার করা যাবে বলে জানিয়েছে হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, চওড়া বস্তি, মল্লিক ফটক, ফাজির বস্তি এলাকায় পুরনো কোনও মন্তব্য করা যাবে না।

হাইকোর্টে আবেদন করা হাওড়া সিপিআইএমের বক্তব্য হাওড়া কাজি পাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল ১৮ মে। পাশাপাশি সভার জন্যও আবেদন করা হয়। তবে পুলিশের তরফে গোয়েন্দা রিপোর্টের কথা উল্লেখ করে সেই আবেদন বাতিল করা হয়।

আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন, বেশ কিছু স্পর্শকাতর এলাকা দিয়ে মিছিল যাওয়ার কথা। পুলিশের তরফে সেই এলাকার বাইরে মিছিল করার আবেদন করা হয়েছে। কারণ মিছিল থেকে কোনও ইন্ধন না দেওয়া হলেও বাইরে থেকে উস্কানি দিয়ে গোলমাল করার আশঙ্কা করা হয় রাজ্যের তরফে।

দিন কয়েক আগে হাওড়া জেলা সিপিআইএমের সম্পাদক দিলীপ ঘোষ জানিয়েছিলেন, নিয়ম মেনে ১৫ দিন আগে হাওড়া সিটি পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি পায় জেলা সিপিআইএম। পুলিশের তরফে পাল্টচা জানতে চাওয়া হয় মিছিলেনর ক্ষেত্তে কী কী নিয়ন মানা হচ্ছে? তারপরে মিছিলের অনুমতি দেওয়া হয়নি।

হাওড়ায় CPIM-এর মিছিলে পুলিশের না, শর্তসাপেক্ষে হ্যাঁ হাইকোর্টের

সিপিআইএমের পাল্টা প্রশ্ন, কোনও এলাকায় যদি স্পর্শকাতর হয়, তাহলে পুলিশ কী করছে? তা ছাড়াও সিপিআইএমের তরফে জানানো হয়, তারা সেখানে সম্প্রীতির মিছিল করতে চেয়েছে। প্রসঙ্গত রামনবমীর মিছিলকে ঘিরে হাওড়ার বেশ কিছু এলাকায় অশান্তি হয়েছিল। অগ্নিসংযোগ, বোমাবাজির মতো ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করে।

রামনবমীর অশান্তির পরে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সিপিআইএমের তরফে হাওড়ায় শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। সেই মিছিল সালকিয়ায় পৌঁছলে পুলিশের তরফে মিছিল ঘুরিয়ে নিতে বলা হয়। এরপর সেখানে বচসা ও ধস্তাধস্তিও হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+