সোমবার পর্যন্ত তাপস পালের বিরুদ্ধে ব্যবস্থা নয়, বলল হাই কোর্ট

তাপস পাল
কলকাতা, ৩১ জুলাই: স্বস্তির মেয়াদ বাড়ল!

গতকাল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, আজ দুপুর দু'টো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। অন্তর্বর্তী স্থগিতাদেশের সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে সোমবার পর্যন্ত। অর্থাৎ গত ২৮ জুলাই সিঙ্গল বেঞ্চের বিচারপতি দীপঙ্কর দত্ত যে আদেশ দিয়েছিলেন, তা কার্যকর হচ্ছে না। শুক্রবার ফের মামলাটি শুনানি হবে ডিভিশন বেঞ্চে।

গত ২৮ তারিখ বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছিলেন, নদীয়ার নাকাশিপাড়ার চৌমুহা গ্রামে তাপস পাল যে প্ররোচনামূলক ভাষণ দিয়েছেন, তা খুবই উদ্বেগজনক। তিনি নির্দেশ দেন, ৭২ ঘণ্টায় এফআইআর রুজু করতে হবে নাকাশিপাড়া থানাকে। তার পর মামলা তুলে দিতে হবে সিআইডিকে। সিআইডি ঠিকঠাক তদন্ত করছে কি না, তার ওপর নজরদারি চালাবে আদালত।

সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। গতকাল বিচারপতি গিরীশ গুপ্ত ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ বলে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাপস পালের বিরুদ্ধে এফআইআর রুজু করা যাবে না। সেই মেয়াদই এদিন ফের বাড়ানো হল।

এ দিন শুনানির শুরুতে বিচারপতি দীপঙ্কর দত্তের রায়ের সমালোচনা করেন বিচারপতি গিরীশ গুপ্ত। তিনি বলেন, তাপস পাল কিছু খারাপ কাজ করার কথা বলেছিলেন, কিন্তু করেননি। কোনও খারাপ কাজ করব বলা আর করা, দু'টো এক নয়। তবুও পুলিশকে এফআইআর করতে বলা এবং হাই কোর্ট নজরদারির কথা বলে কার্যত মশা মারতে কামান দাগা হয়েছে। সব কিছু যদি হাই কোর্ট ঠিক করে দেবে, তা হলে আর পুলিশ-প্রশাসনের দরকার কী?

রাজ্য সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে সাংবাদিকদের বলেন, "ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ সঠিক। বিচারপতি দীপঙ্কর দত্ত আবেগতাড়িত হয়ে রায় দিয়েছিলেন। এমন অনেক বিষয় তিনি টেনে এনেছিলেন, যা হাই কোর্টের বিচার্য বিষয় নয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+