রাজ্যের রেশন বণ্টনে দুর্নীতি ঠেকাতে স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রাজ্যের রেশন বন্টণ ব্যবস্থা দুর্নীতি আটকাতে এবার স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এই অফিসারকে রেশন বন্টন রেশন কার্ড নিয়ে যাবতীয় অভিযোগ এর বিষয়বস্তু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Calcutta HC appoints Special Officer to stop corruption in Ration Distribution

রাজ্যের রেশন বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগে, এবং রেশন বন্টন ঘিরে মানুষের একাধিক বিক্ষোভের কারণ খুঁজতে আদালতের হস্তক্ষেপ চেয়ে বিজেপির তরফে জনস্বার্থ মামলা দায়ের করেন উত্তর কলকাতার টালার বাসিন্দা সপ্তর্ষি চৌধুরী।

তাঁর অভিযোগ ছিল, রেশন দুর্নীতির আড়ালে একটি চক্র কাজ করছে। আইনি ব্যবস্থা নিতে হস্তক্ষেপ করুক আদালত। মানুষ নিজ নিজ রেশন কার্ডের প্রয়োজনীয় প্রাপ্য পাচ্ছে না বলেও অভিযোগ ছিল তাঁর।

এদিন মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে জানান, রাজ্য প্রশাসন স্বীকার করে নিয়েছেন বিক্ষিপ্ত গোলমালের কথা। কয়েক শত রেশন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। অবস্থায় বন্টন ব্যবস্থায় হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট।

তবে পাল্টা রাজ্যের তরফে আদালতে জানান হয়, ইতিমধ্যেই অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও আদালতে তিনি আরও জানান, রাজ্যে মানুষের রেশন পেতে কোনও অসুবিধা নেই। লকডাউন পিরিয়ডে সমহারে চাল বন্টন করা হয়েছে। যাদের ডিজিটাল কার্ড নেই, তাদের জন্যও কুপনের ব্যবস্থা করেছে রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+