রাজ্য মন্ত্রিসভায় রদবদল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ইন্দ্রনীল সেন পর্যটন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। এবার তথ্যসংস্কৃতি দপ্তরেরও প্রতিমন্ত্রী করা হল ইন্দ্রনীলকে।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ইন্দ্রনীল সেন পর্যটন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। এবার পর্যটন দফতরের পাশাপাশি তথ্যসংস্কৃতি দপ্তরেরও প্রতিমন্ত্রী করা হল ইন্দ্রনীল সেনকে।

এতদিন ভূমি সংষ্কার দফতরের প্রতিমন্ত্রী ছিলেন স্বপন সমাদ্দার। এদিন সেই দফতরের প্রতিমন্ত্রী হলেন অসীমা পাত্র। এছাড়া কারিগরি শিক্ষা দফতরের দায়িত্ব যেমন তিনি পালন করছিলেন তা তার হাতেই থাকল।

রাজ্য মন্ত্রিসভায় রদবদল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারে সচিব পর্যায়েও রদবদল করা হচ্ছে। এতদিন শিল্প দফতরের প্রধান সচিব ছিলেন কৃষ্ণ গুপ্তা। তাঁকে তথ্য প্রযুক্তি দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ক্রেতা সুরক্ষা দফতরের প্রধান সচিব করা হয়েছে টি কুমারকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিবের পাশাপাশি শিল্প দফতরের প্রধান সচিবেরও দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব সিনহাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+