সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্যুরিয়রে চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি
সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্যুরিয়রে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা সৌরভকে চিঠি পাঠিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
কলকাতা, ৯ জানুয়ারি : সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্যুরিয়রে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা সৌরভকে চিঠি পাঠিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, মেদিনীপুরে রাজ্য ক্রিকেট সংস্থার একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সৌরভের। তবে চিঠিতে হুমকি দিয়ে জানানো হয়, মেদিনীপুরে গেলে তিনি আর ফিরে আসতে পারবেন না।

এই চিঠি প্রাপ্তির কথা সৌরভের ঘনিষ্ঠ সূত্রে স্বীকার করা হয়েছে। এমনকী পুলিশের সঙ্গে যোগাযোগ করেও বিষয়টি বিস্তারিত জানানো হবে বলে খবর।
মেদিনীপুর জেলার যে অনুষ্ঠানে সৌরভের যাওয়ার কথা ছিল, সেই উদ্যোক্তাদেরও ফোন করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত মেদিনীপুর সফর স্থগিত করেছেন সিএবি সভাপতি সৌরভ।












Click it and Unblock the Notifications