ট্যাক্সি নিয়ে মাঝ ব্রিজ থেকে পড়েও গায়ে আঁচড় লাগেনি, অলৌকিক রক্ষা চালক-সহ যাত্রীদের
ট্যাক্সি নিয়ে মাঝ ব্রিজ থেকে পড়েও গায়ে আঁচড় লাগেনি, অলৌকিক রক্ষা চালক সহ চারজনের। ঘটনার সময় ব্রিজের একেবারে উপরে ছিলেন সকলে।
মাঝেরহাট ব্রিজ বিকেলে ভেঙে পড়ার মুহূর্তে ঠিক একেবারে মাঝখানে ছিলেন ট্যাক্সিচালক। বেহালার দিকে চালক নিয়ে এগিয়ে চলেছিলেন তিনি। আচমকা মাঝ ব্রিজে এসে টের পেলেন ভেঙে নিচে পড়ে যাচ্ছে ব্রিজটি। তারপরে আর কিছু বোঝার সময় ছিল না। মুহূর্তের মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়ে ব্রিজটি। তবে আশ্চর্য রক্ষা পেয়েছেন সকলেই।

ট্যাক্সিতে সেইসময়ে মোট ৪জন ছিলেন চালক সহ। সকলেই প্রাণে বেঁচে গিয়েছেন। তবে সামান্য চোট-আঘাত লেগেছে। এভাবে মাঝ ব্রিজ থেকেও পড়ে গিয়েও যে বেঁচে ফেরা যায় তা কল্পনাও করতে পারছেন না তাঁরা।
ব্রিজটি ভেঙে পড়ার সময় ট্যাক্সিটি একটি ধারে ছিল। একটি স্ল্যাবের নিচে ঢুকে যায়। ভিতরে সকলেই প্রাণে বেঁচে ছিলেন। ঘণ্টাখানেক পরে তাদের বের করা হয় স্ল্যাব কেটে। উদ্ধারকর্মীরা তো অবাক হনই, তবে সবচেয়ে তাঁদের অবাক করেছে অক্ষত থাকা গাড়িটি। ট্যাক্সিটে সামান্য আঁচড় লেগেছে মাত্র। তার বেশি কিছুই হয়নি। পরে উদ্ধারকারী দল ক্রেন দিয়ে ট্যাক্সিটিকে তুলে নিয়ে গিয়েছে।
এদিন অনেকক্ষণের বৃষ্টির পরে মাঝেরহাটের ব্রিজটি ভেঙে পড়ে। মূলত রক্ষণাবেক্ষণের অভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অধিকাংশের অভিযোগ। বছর দুয়েক আগে পোস্তায় উড়ালপুল ভেঙে পড়ে অনেকের মৃত্যু হয়েছিল। মাঝেরহাট ব্রিজের ঘটনা সেই দুঃসহ স্মৃতিকেই যেন এদিন ফিরিয়ে আনল।












Click it and Unblock the Notifications