C. V. Ananda Bose: রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! বড় পদক্ষেপ পুলিশের
C. V. Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। ৩৪১ অর্থাৎ জোর করে আটকে রাখা, ১৬৬ ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C. V. Ananda Bose) বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি।
সাংবিধানিক প্রধান (C. V. Ananda Bose) হিসাবে বেশ কিছু রক্ষাকবচ পান রাজ্যপাল। সেই কারণেই কোনও অভিযোগ নিতে পারেনি পুলিশ। যদিও ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। প্রতিটি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আইনজীবী পরামর্শ নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

জানা গিয়েছে, ঘটনায় রাজভবনের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। এমনকি গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। আর সেই সমস্ত বিষয়কে খতিয়ে দেখেই এদিন রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
তিন কর্মী রাজ্যপালের (C. V. Ananda Bose) ঘনিষ্ঠ বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এই তিন কর্মীর প্রত্যক্ষ যোগ পাওয়া গিয়েছে। ঘটনার পরে বিষয়টি ঠেকানোর চেষ্টা করেন বলে গোপন জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন বলে খবর। এফআইআরের ভিত্তিতে খুব শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নিতে পারেন তদন্তকারীরা। এখন দেখার এই বিষয়ে পালটা রাজভবনের তরফে ব্যবস্থা নেওয়া হয় কিনা।
বলে রাখা প্রয়োজন, গত ২ মে রাজ্যপালের (C. V. Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন রাজভবনের এককর্মী। তিনি অভিযোগ করেছেন রাজ্যপাল তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পর পর ২ বার তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনাচক্রে এই অভিযোগ যেদিন প্রকাশ্যে আসে সেদিন রাজভবনে রাত্রি বাস করেছেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)। এই ঘটনায় ইতিমধ্যে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এখন দেখার এই বিষয়ে কীভাবে তদন্ত এগোয়। যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose) নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি। এমনকি এই ঘটনায় তিনি লড়বেন বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল বোসের (C. V. Ananda Bose) । যদিও এই ঘটনার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের রাজভবন অভিযান করা হয়। তা নিয়ে একেবারে ধুন্ধুমার বেঁধে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications