কোতোয়ালির ব্যবসায়ীকে অপহরণ করে ১ কোটি মুক্তিপণ দাবি, ধৃত ৩ জঙ্গি

সোনা ব্যবসায় নামানোর টোপ দিয়ে কোচবিহারের ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকার মুক্তিপণ দাবি করেছিল জঙ্গিরা। তদন্তে নেমে অসম পুলিশের সহায়তায় তিন জঙ্গিকে গ্রেফতার করল কোচবিহার পুলিশ।

কলকাতা, ৫ নভেম্বর : সোনা ব্যবসায় নামানোর টোপ দিয়ে কোচবিহারের ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকার মুক্তিপণ দাবি করেছিল জঙ্গিরা। তদন্তে নেমে অসম পুলিশের সহায়তায় তিন জঙ্গিকে গ্রেফতার করল কোচবিহার পুলিশ। মেঘালয় থেকে গ্রেফতার করা হয় তিন জঙ্গিকে। অপহৃত ব্যবসায়ীর নাম গৌতম পণ্ডিত।

সোনা ব্যবসায় নামার টোপ দিয়ে গৌতমবাবুকে অসমে নিয়ে যাওয়া হয়। সেখানে গোপন ডেরায় তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তারপর ওই ডেরা থেকেই ব্যবসায়ীর বাড়িতে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। গৌতমবাবু বুঝতে পারেন তাঁকে টোপ দিয়ে এখানে অপহরণ করে আনা হয়েছে। এরই মধ্যে জঙ্গি ডেরা থেকে কোনওরকমে পালিয়ে আসতে সক্ষম হয়। ফলে হাতের ঘুঁটি খুইয়ে বিপাকে পড়ে যায় জঙ্গিরা।

কোতোয়ালির ব্যবসায়ীকে অপহরণ করে ১ কোটি মুক্তিপণ দাবি, ধৃত ৩ জঙ্গি

এরই মধ্যে কোতোয়ালি থানায় অপহরণের অভিযোগ করা হয় গৌতমবাবুর পরিবারের পক্ষ থেকে। গৌতমবাবু বাড়ি ফিরে আসায় পুলিশের সুবিধাও হয় ওই ডেরার খোঁজ পেতে। গৌতমবাবুকে নিয়েই অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। যেহেতু অসমের একটি ডেরায় তাঁকে লুকিয়ে রাখা হয়েছিল, অসম পুলিশেরও সাহায্য নেওয়া হয়।

অসম ও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথ অভিযান নেমে ওই ডেরায় হানা দেয়। জঙ্গিদের ধাওয়া করে মেঘালয় থেকে গ্রেফতার করতে সমর্থ হয়। ট্রানজিট রিমান্ডে ধৃতদের কোচবিহারে আনা হচ্ছে। নিজেদের হেফাজতে নিয়ে তিন জঙ্গিকে জেরা করবে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+