স্থগিত তিনদিনের বাস ধর্মঘট, সরকারকে আরও সময় মালিকদের

গতকাল বিকেলে বৈঠকে বসেছিল বাসমালিকদের ছ'টি সংগঠন। সেখানেই ধর্মঘটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রাতে তাঁদের ডেকে পাঠান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। তিনি বোঝান, দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাসমালিকদের দেখা করিয়ে দেওয়া হবে। কিন্তু এখন মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে। আগে তিনি ফিরুন। বাসমালিকরা বলেন, ভেবে দেখবেন অনুরোধ। এর পরই এ দিন দুপুরে দীর্ঘক্ষণ বৈঠকে করেন তাঁরা। ঠিক হয়, মুকুলবাবুর অনুরোধ মেনে রাজ্য সরকারকে সময় দেওয়া হবে ৩০ অগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী সমস্যার কী সমাধান বের করেন, তা দেখা হবে। ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত এর পরই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন বাসমালিকরা।
ভাড়াবৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই সরব বাসমালিকরা। কিন্তু রাজ্য সরকারের তাতে সায় নেই। প্রতিবাদে গত ২৫ জুন থেকে তিনদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়। তখন প্রশাসনিক হস্তক্ষেপে স্থগিত হয়ে গিয়েছিল ধর্মঘট। পরিবহণ সচিবের নেতৃত্বে একটি কমিটি গড়েছিল সরকার। তারা ২৫ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। কিন্তু এ নিয়ে বাসমালিকদের ছ'টি সংগঠনে মতভেদ দেখা দেয়। এই পরিস্থিতিতে ২০, ২১ এবং ২২ অগস্ট কলকাতা-সহ বাকি রাজ্যে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তা স্থগিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রশাসনের কর্তারা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications