সোমবার থেকে বাড়ছে ভাড়া, তবু খুশি নন বাসমালিকরা

এখন থেকে বাসে উঠলেই দিতে হবে ছ'টাকা। এটা এতদিন ছিল পাঁচ টাকা। মিনিবাসে উঠলে দিতে হবে সাত টাকা। এতদিন ছিল ছ'টাকা। ১৬ কিলোমিটারের কমে প্রতি স্টেজে ভাড়া বেড়েছে এক টাকা করে। ১৬ থেকে ২০ কিলোমিটার এবং ২০ থেকে ২৪ কিলোমিটারে ভাড়া বেড়েছে দু'টাকা করে। কলকাতা শহরের বাস, মিনিবাসের পাশাপাশি রাজ্য জুড়ে এই বর্ধিত ভাড়া কার্যকর হবে। দূরপাল্লার বাসেও ভাড়া বাড়ছে।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ভাড়াবৃদ্ধির বিজ্ঞপ্তি দেখেছি। আমরা হতাশ। মুখ্যমন্ত্রী, পরিবহণ মন্ত্রীকে চিঠি লিখে সে কথা জানিয়েছি। এত অল্প ভাড়াবৃদ্ধিতে কোনও লাভ হবে না। সরকার যদি আমাদের আর্জিতে কর্ণপাত না করে, তা হলে আবার আন্দোলনে নামতে বাধ্য হব।"
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "আমার চাই ভাড়া আরও কিছুটা বাড়ুক। আমরা হতাশ। সরকারকে বলেছি সে কথা। দাবি না মিটলে আন্দোলন করা ছাড়া আমাদের উপায় থাকবে না।"












Click it and Unblock the Notifications