ধর্মতলায় ভয়াবহ দুর্ঘটনা, উল্টে গেল বরযাত্রী বোঝাই মিনিবাস, আহত অনেকে
ধর্মতলায় ভয়াবহ দুর্ঘটনা, উল্টেগেল বরযাত্রী বোঝাই মিনিবাস, আহত অনেকে
বড় দুর্ঘটনা ধর্মতলায়। রবিবারের দুপুরে ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল যাত্রী বোঝাই মিনি বাস। টায়ার ফেটে উল্টে যায় দ্রুত গতিতে চলা বাসটি। তাতে একাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বাসটি বিয়েবাড়ির জন্য ভাড়া করা হয়েছিল। তাতে ৩০ জনের মত বরযাত্রী ছিেলন। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েেছ। অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পার্কসার্কাস হয়ে বাঁকড়া যায় বাসটি। কিন্তু রবিবার দিন সেটা বিয়েবাড়ির জন্য ভাড়া করা হয়েছিল। রবিবারের দুপুরে ফাঁকা রাস্তায় জোরেই চলছিল বাসটি। হঠাৎ করে সেটি ডোরিনা ক্রসিংয়ের কাছে উল্টে যায়। প্রথামিক ভাবে নঅনুমান করা হচ্ছে যে টায়ার ফেটেই এই বিপত্তি এতটাই জোরে বাসটি উল্টে গিয়েেছ যে চালক যেখানে বসেন সেই জায়গাটা একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ডোরিনা ক্রসিংয়ের ঠিক আগেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাতে ৩০ জনের মত যাত্রী ছিলেন। অনেক ছোট শিশুরাও ছিল। তাদের কান্নায় ছুটে আসেন আশপাশের দোকানদাররা। ক্রেন দিয়ে বাসটিকে তোলার চেষ্টা করা হচ্ছে। বাসের ধাক্কায় একাধিক দোকানও ভেঙে গিয়েছে।
দুর্ঘটনার কারণে মৌলালি-ধর্মতলা রুেটর পথ বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার মধ্যেই পড়ে অনেকে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। পরে পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছয়। এদিকে পুলিশের পক্ষ থেকে আগেই তৎপরতা শুরু করে দিয়েছিল। ফুটপাথে এমন ভাবে বাসটি উঠে গিয়েছিল যে সেখানে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রের খবর, বাস দুর্ঘটনার কারণে মৌলালি থেকে ধর্মতলা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার মধ্যেই পড়ে রয়েছে বাসটি। ইতিমধ্যে খবর পাওয়া মাত্রই বাস যাত্রীদের পরিবারের সদস্যরা ঘটনাস্থানে আসতে শুরু করে দিয়েছেন। বাসের ভিতরে থাকা এক বৃদ্ধ বলেন, "ভাগ্নার বিয়েতে যাচ্ছিলাম। আমরা বুঝতে পারিনি। হঠাৎ পাল্টি খেয়ে গেল বাস। আমার পায়ে লেগেছে। তিলজলার কাছে বাড়ি আমার।" আরও যা জানা যাচ্ছে, ওই বাসটি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। পথেই হয় দুর্ঘনা। আরও এক প্রত্যক্ষদর্শী জানান, "আমরা বাসেই ছিলাম। হঠাৎ ঘুরতে গিয়েই ফুটপাতে উঠে রেলিংয়ে ধাক্কা মারে। তারপরই উল্টে গিয়ে রাস্তায় পড়ে যায়। "












Click it and Unblock the Notifications