Burdwan University: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ! সিআইডিকে দ্রুত রিপোর্ট দিতে বলল হাইকোর্ট

Burdwan University: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেঙে কোটি কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। আর সেই তদন্তের কেস ডায়রি তলব করল কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। দীর্ঘ শুনানি শেষে অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে আদালতের নির্দেশ, নয়ছয় অভিযোগ খতিয়ে দেখে আগামী শুনানিতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।

শুধু তাই নয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়কেও (Burdwan University) এই বিষয়ে হলফনামা জমা দিতে হবে। যেখানে জানাতে হবে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে দীর্ঘ শুনানি শেষে এই সংক্রান্ত মামলায় এদিন সিআইডিকে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Burdwan University

আগামী এপ্রিলে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে ফের। এমনটাই কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, বর্ধমান বিশ্ববিদ্যালযের শীর্ষ প্রশাসনিক কর্তাদের যোগ সাজশে কোটি কোটি টাকা নয়-ছয়ের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালত। সিআইডি প্রাথমিক তদন্ত রিপোর্ট দেয়। সেই রিপোর্ট রাজ্যের এই তদন্তকারী সংস্থা জানায় অন্তত ২ কোটি টাকার নয়ছয় হয়েছে।

শুধু তাই নয়, ১৬ টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই মামলায় ৯ জন অভিযুক্তকে দেখানো হয়েছে। যার মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয় বলে রিপোর্ট দেয় তদন্তকারী সংস্থা। যদিও সবাই জামিনে রয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুধু তাই নয়, এই সংক্রান্ত মামলায় সিআইডি জানায়, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভেঙে বিপুল টাকা নয়ছয় করা হয়েছে। অন্যদিকে এই মামলায় এখন তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। আইনজীবী মারফৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, ECIR দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলেও দাবি ইডির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+