বড়বাজারে 'বিপজ্জনক বাড়ি' ভেঙে মৃত একই পরিবারের ৩জন

বড়বাজারে পুরনো চারতলা বাড়ির একাংশ ভেঙে নিশ্চিহ্ন পরিবারের ৩ সদস্য

বড়বাজারে পুরনো চারতলা বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধ সহ তিনজনেরই মৃত্যু হয়। এই বাড়িটিকে আগেই বিপজ্জনক বাড়ির নোটিস দেওয়া হয়েছিল বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধারকাজ চালায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বড়বাজারে 'বিপজ্জনক বাড়ি' ভেঙে মৃত একই পরিবারের ৩জন

বড়বাজার এলাকার ১৬ নং শিবতলা স্ট্রিটের ওই চারতলা বাড়িটির দোতলা ও তিনতলার একাংশ ভেঙে পড়ে। বাড়িটিকে পুরসভার পক্ষ থেকে বিপজ্জনক বাড়ির নোটিস দেওয়া হলেও ভাড়াটে থেকেই গিয়েছিল। মৃত ব্যক্তি ও তাঁর পরিবার যে অংশে ভাড়া থাকতেন দক্ষিণ - পূর্বের ওই অংশই সকাল সাড়ে এগারোটা নাগাদ ভেঙে পড়ে। ৯৫ বছরের ওই বৃদ্ধ, তাঁর স্ত্রী ও কন্যাকে গুরুতর আহত অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।

বড়বাজারে 'বিপজ্জনক বাড়ি' ভেঙে মৃত একই পরিবারের ৩জন

এদিক এই দুর্ঘটনার পরই ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক স্মিতা বক্সী। পুরসভা নোটিস দেওয়ার পরও ভাড়াটেরা বাড়ি ছাড়তে চাননি বলে জানিয়েছেন তিনি। এদিকে এই দুর্ঘটনার পরই পুরসভার আধিকারিকরা বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে শুরু করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+