মেয়রের ব্যক্তিগত জীবনই খবরের শিরোনামে! বিরোধীদের শোভন-খোঁচায় উত্তাল পুরসভা
মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কটাক্ষে তৃণমূল কাউন্সিলররা প্রতিবাদে সামিল। আর তারই জেরে শাসক-বিরোধী তরজায় পণ্ড হয়ে গেল অধিবেশন।
শোভন-কাণ্ডে উত্তাল হয়ে উঠল পুরসভা। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে ঘটে গেল তুলকালাম কাণ্ড। মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কটাক্ষ করলেন আরএসপির কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলররা সেই ঘটনার প্রতিবাদ করতেই, শাসক-বিরোধী তরজায় পণ্ড হয়ে গেল অধিবেশন।

এদিন এক বাম কাউন্সিলর কটাক্ষ করেন, এখন আর পুর বাজেট নিয়ে কোনও খবর সংবাদমাধ্যমে ছাপা হচ্ছে না, যত খবর সবই মেয়রের ব্যক্তিগত জীবন নিয়ে। সংবাদমাধ্যমের পাতার পর পাতা একাই দখল করে নিচ্ছেন মেয়র। মেয়রের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এই খোঁচার পরই প্রতিবাদের ঝড় ওঠে।
কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় অধিবেশন কক্ষের মাইক্রোফোন। তারপরই শাসকের প্রতিবাদে বিরোধীরাও ওয়েলে নেমে হট্টগোল বাধিয়ে দেয়। কেন মাইক্রোফোন বন্ধ করা হল, তার জবাব চাওয়া হয় চেয়ারম্যানের কাছে। বিরোধী কাউন্সিলরদের একাংশ মেয়রের পদত্যাগ দাবি করেন।
পুরসভার বাজেট অধিবেশন কা্র্যত মেয়রের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাতেই অতিবাহিত হয়ে যায়। পুর বাজেট সংক্রান্ত কোনও আলোচনা এদিন হয়নি। মেয়রকে কটাক্ষের রেশ ধরেই পণ্ড হয়ে যায় অধিবেশন। এদিকে এদিন বৈশাখী মুখোপাধ্যায়ও মেয়র ও মেয়েরর পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেন। সব মিলিয়ে কলকাতার রাজনীতিতে এখন মেয়রের ব্যক্তিগত জীবন-চর্চাই মূল আলোচ্য।












Click it and Unblock the Notifications