Budget 2025: পূর্বাঞ্চলের প্রকল্পে লাভবান হবে বাংলাও, কেন্দ্রের বাজেটকে স্বাগত কলকাতার বণিক মহলের
ঘোষিত হল কেন্দ্রীয় বাজেট। বিগত কয়েক দিন ধরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ঘিরে ছিল একরাশ প্রত্যাশা। শনিবার লোকসভায় তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল। বাজেট নিয়ে কী প্রতিক্রিয়া কলকাতার বণিক সমাজের?
কেন্দ্রের বাজেটকে স্বাগত জানাল বেঙ্গল চেম্বার কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি( বিসিসিআই)। এই বাজেট যে মধ্যবৃত্তের বাজেট তা মনে করছেন কলকাতার বণিক সমাজের প্রতিনিধিরা। একইসঙ্গে আয় কর ছাড়ের উর্ধ্বসীমা বৃদ্ধি থেকে জীবনদায়ী ওষুধের দামে শুল্কছাড়ের বিষয়টি যে সরাসরি আম জনতার উপর প্রভাব ফেলবে তা মানছেন বিসিসিআইয়ের আর্থিক বিশ্লেষকরা।

এই বাজেট থেকে আম জনতা কী পেল? একইসঙ্গে তিনি বলেছেন, কর ছাড় সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে। পাশাপাশি স্বনিযুক্তি প্রকল্পে যারা যুক্ত আছেন তারা যাতে সহজে ঋণ পান সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর বিশেষজ্ঞ বিবেক জালান বলেছেন, এই বাজেটে মধ্যবৃত্ত শ্রেণি ২ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন। এরফলে তাদের হাতে টাকা থাকবে। হাতে অতিরিক্ত টাকা থাকলে তারা অতিরিক্ত জিনিস কিনতে পারবেন। কারণ এই শ্রেণির মানুষরাই বেশি জিনিস কেনেন। যা দেশের অর্থনীতির উন্নয়নে বিরাট ভরসা।
বাজেটে বাংলার জন্য কোনও কোনও প্রকল্প সরাসরি ঘোষণা করা হয়নি। তবে অসম, বিহার সহ পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের জন্য বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। বাংলা সরাসরি কোন প্রকল্প না পেলেও পূর্বাঞ্চলের প্রকল্পগুলো পরোক্ষভাবে বাংলায় প্রভাব ফেলবে বলেই মনে করেন আর্থিক বিশেষজ্ঞ রাজর্ষি দাশগুপ্ত। তিনি বলেন, অসম বা বিহারে প্রকল্প সাহায্য করবে বাংলাকেই কারণ ওই রাজ্যে কোনও বন্দর নেই। ফলে তাদের অনেকাংশে নির্ভর করতে হবে বাংলার উপরেই। পূর্বাঞ্চলের গেটওয়ে কলকাতা ফলে সংশ্লিষ্ট প্রকল্পগুলো বাংলার জন্যও লাভ জনক হবে।
অর্থনৈতিক বিশেষজ্ঞ প্রফেসর অজিতাভ রায় চৌধুরি বলেছেন, আগামীদিনের লক্ষ্য রেখেই এই বাজেট তৈরি করা হয়েছে। চমকের বাজেট এবারের হয়নি।












Click it and Unblock the Notifications