DA প্রত্যাখ্যান একাংশের, কেউ খেললেন আবির, দ্বিধাবিভক্ত সরকারি কর্মীরাই

রাজ্য বাজেটে বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মার্চ মাস থেকেই বাড়ছে বেতন। এতে কত টা খুশি সরকারি কর্মীরা। কি বলছে সরকারি কর্মী সংগঠনগুলি

WestBengal Budget 2023: তিন শতাংশ ডিএ প্রত্যাখ্যান করলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ! গত কয়েক দিন ধরে বকেয়া ডিএ'র দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। কখনও রাস্তায় নেমে আন্দোলন করছেন তো কখনও লাগাতার অনশনের পথে হাঁটছেন সরকারি কর্মীদের একাংশ।

আর এর মধ্যেই রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। অতিরিক্ত আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা'র ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। যদিও তাতে খুশি নন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে আবার তৃণমূলপন্থী কর্মীচারী এহেন ঘোষণা পরেই সবুজ আবির খেলায় মেতে উঠেছেন।

ডিএ প্রত্যাখ্যানের হুঁশিয়ারি সংগঠনের

ডিএ প্রত্যাখ্যানের হুঁশিয়ারি সংগঠনের

গত কয়েকদিন ধরেই ন্যায্য এবং বকেয়া ডিএ'র দাবিতে বিক্ষোভ-আন্দোলন দেখাচ্ছেন একাধিক বাম রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নগুলি। শুধু তাই নয়, প্রত্যেকদিন কয়েকজন করে প্রতিবাদ হিসাবে অনশনের পথেও হাঁটছেন তাঁরা। এই অবস্থায় ডিএ ঘোষণা। যদিও মাত্র তিন শতাংশ ডিএ কখনও মেনে নিতে পারছেন না রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের দাবি, ভিক্ষা দিচ্ছে সরকার। প্রায় ৩৯ শতাংশ ডিএ বাকি রয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আর তাতে তিন শতাংশ ডিএ প্রত্যাখ্যানের হুঁশিয়ারি সংগঠনের। এতে কিছুই হবে না বলে মন্তব্য তাঁদের। এমনকি এহেন ঘোষণার পরেই আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি সংগঠনের।

সংগঠনের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

সংগঠনের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

কার্যত বাম রাজ্য সরকারি কর্মী সংগঠনের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, রাজ্য সরকারি ভিক্ষা দিচ্ছে না। কর্মীদের দাবি ন্যায্য এবং আইনসিদ্ধ বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা। শুধু তাই নয়, কর্মীদের সঙ্গে সরকার প্রতারণা করছে বলেও এদিন অভিযোগ করেছেন তিনি। শমীকের মতে, সরকার স্যাট থেকে সুপ্রিম কোর্ট সর্বত্র হেরেছে। তবে আন্দোলন চলবে বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে ডিএ নিয়ে শুভেন্দু অধিকারী বিস্ফরক দাবি করেছেন। তাঁর কথা মতো, বাজেটে নাকি ছিল না ডিএ'র বিষয়টি। অরূপ বিশ্বাসকে চিরকুট পাঠিয়ে তা ঘোষণা করা হয়েছে বলে দাবি বিরোদী দলনেতা।

ঘোষণায় খুশি তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা।

ঘোষণায় খুশি তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা।

অন্যদিকে রাজ্যের এহেন ঘোষণায় খুশি তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা। এহেন ঘোষণার পরেই বিধানসভার মধ্যে সবুজ আবির খেলায় মেতে ওঠেন কর্মীরা। এমনকি মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বের হওয়ার সময় তাঁর নামে জয়ধ্বনি দিতেও শোনা যায়। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বর্ধিত তিন শতাংশ ডিএ আগামী মার্চ মাস থেকে কার্যকর করা হবে। এতে লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশন ভোগী উপকৃত হবে বলেও জানানো হয়েছে রাজ্যের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+