পার্ক সার্কাসে রাহুলের সভায় উপস্থিত থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য
কলকাতা, ২৬ এপ্রিল : একজন জাতীয় কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। আর একজন প্রায় অবসরে চলে যাওয়া বঙ্গ বাম ব্রিগেডের সেনাপতি। তবে ধারে-ভারে দুজনেই দলের কাছে সমান গুরুত্বের। সবকিথু ঠিক থাকলে জোট-রাজনীতির এক অনন্য ফ্রেম তৈরি হতে পারে বুধবার কলকাতার পার্ক সার্কাস ময়দানে।
এরাজ্যে জেলে থেকে ভোট লড়ে এর আগে কারা জিতেছেন? জেনে নিন
এখানে বুধবার সভা করতে আসার কথা রয়েছে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর। আর সেই সভায় সম্ভবত উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

আগামী ৩০ এপ্রিল দক্ষিণ কলকাতায় ভোট রয়েছে। সেই উপলক্ষে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী। পার্ক সার্কাসে সভা করবেন তিনি। সেই সভায় বুদ্ধবাবুকে উপস্থিত থাকার জন্য শীর্ষ নেতৃত্ব অনুরোধ জানিয়েছিল। জানা গিয়েছে, উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন বঙ্গ বাম ব্রিগেডের একদা সেনাপতি।
বাংলায় এর আগে পাঁচ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, জেনে নিন ইতিহাস
অন্যদিকে জানা গিয়েছে, এদিন মঙ্গলবার শ্রীরামপুরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সভা রয়েছে। সেই সভায় উপস্থিত থাকার কথা সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা সিঙ্গুর বিধানসভার প্রার্থী রবীন দেবের।
সবদিক থেকেই শেষ দুটি দফার আগে জোট নিয়ে কড়া বার্তা দিতে চাইছে দুই তরফের নেতৃত্ব। এখন দেখার তা কতোটা ভোটবাক্সে প্রতিফলিত হয়।












Click it and Unblock the Notifications