স্থিতিশীল অবস্থা বুদ্ধদেব ভট্টাচার্যের, মেডিক্যাল বুলেটিনে স্বস্তি
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার বিকালে মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা।
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার বিকালে মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা।

শুক্রবার যে অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল তার থেকে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারেননি চিকিৎসকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিন কলকাতার উডলান্ডস হাসপাতালের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। সকালে তাঁকে দেখে যান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমমেন মিত্র, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য সহ অনেকেই। বিকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে আসেন বিজেপি সাংসদ তথা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।

Click it and Unblock the Notifications