প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভোরে স্বাস্থ্যের অবনতি। সকাল আটটা কুড়ি মিনিটে পাম এভিনিউয়ের বাড়িতেই তাঁর জীবনাবসান হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে গত দিন তিনেক ধরে জ্বরে ভুগছিলেন। রাতেও চিকিৎসকরা তাঁকে দেখে গিয়েছিলেন। সেইসময়ও তিনি স্থিতিশীল ছিলেন। বৃহস্পতিবার সকালে অসুস্থতা বাড়ে। জ্বরও কিছুটা বাড়ে। সেই সময় চিকিৎসকা বাড়িতে আসেন। পরীক্ষা করার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও আর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাওয়া যায়নি। সকাল ৮.২০তে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।
গত বছরের নয় অগাস্ট বারোদিন হাসপাতালে কাটানোর পরে বাড়িতে আসেন। বাড়িতেই তাঁর জন্য ছিল মিনি আইসিইউ। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য জানিয়েছিলেন, প্রতিদিন তাঁকে খবরের কাগজ পড়ে শোনাতে হত। রাজ্যের খবর নিয়ে তিনি ছিলেন সচেতন। তবে উঠে বসার কিংবা চোখে দেখার ক্ষমতা তাঁর ছিল না।












Click it and Unblock the Notifications