Buddhadeb Bhattacharya Health Updates: হাসপাতাল থেকে ছুটি, ১২ দিন পর পাম অ্যাভিনিউর বাড়িতে বুদ্ধবাবু
সকাল থেকেই বেশ খুশি ছিলেন। বাড়ি ফিরবেন। ছুটি হয়ে যাবে হাসপাতাল থেকে। ১২ দিন টানা হাসপাতালে থাকার পর অবশেষে পাম অ্যাভিনিউর-বাড়িতে ফিরলেন বুদ্ধবাবু। এবার তাঁর ঘরে বিশেষ কিছু ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার কারণেই সেই ব্যবস্থা করা হয়েছে।
সকালেই বুদ্ধবাবুকে আনতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তাঁর স্ত্রী। হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও বেলভিউ হাসপাতােলর হোমকেয়ার টিমের তত্বাবধানেই থাকবেন বুদ্ধবাবু। বাড়িতে তাঁকে দেখাশোনা করার জন্য থাকবেন একজন নার্স। সেই সঙ্গে প্রতিদিন মেডিকেল টিমের চিকিৎসকরা দেখে আসবেন বুদ্ধবাবুকে।

হাসপাতাল থেকে বাইপ্যাপ নিয়েই পামঅ্যাভিনিউর বাড়িতে ফেরেন তিনি। সেখানেও বাইপ্যাপ রয়েছে। দিনভর বাইপ্যাপ সিস্টেমে রাখা না হলেও রাতে তাঁকে বাইপ্যাপেই রাখা হবে। সেই সঙ্গে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হবে তাঁকে। তরল খাবার খাওয়ানো হবে তাঁকে।












Click it and Unblock the Notifications