Buddhadeb Bhattacharjee: শেষবার WB-06-0002 এই সাদা অ্যাম্বাসাডরেই গিয়েছিলেন বুদ্ধবাবু! এরপর...
Buddhadeb Bhattacharjee: একটা যুগের অবসান! প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর এই খবরে শোকাহত গোটা বাংলার মানুষ। খবর ছড়িয়ে পড়তেই বুদ্ধবাবুর পাম অ্যাভিউনিউ'য়ের বাড়িতে ভিড় বাড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের। আসছেন বিভিন্ন দলের নেতারা। গোটা বাড়ি অর্ধনমিত লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে।
আর এ সবের মধ্যেই পাম অ্যাভিনিউয়ে বাড়ির একপাশে ঠায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Buddhadeb Bhattacharjee) সাদা অ্যাম্বাসাডর (White Ambassador)। বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন হোক কিংবা দীর্ঘ জীবনে সবসময় এই গাড়িতেই চড়েছেন বুদ্ধবাবু। এমনকি অসুস্থতার সময়েই হাসপাতালে যাওয়ার সময়েও এ্যাম্বুলেন্সে চড়তে চাইতেন না। আর তাই হাসপাতালের বাইরে দাঁড় করিয়ে রাখা হত WB-06-0002 সাদা অ্যাম্বেসেডরটিকে।

একেবারে দুধসাদা বুলেট প্রুফ সাদা অ্যাম্বেসডরটিতে বুদ্ধবাবু (Buddhadeb Bhattacharjee) শেষবার চড়েছিলেন ২০১৯ সালে। নামে অক্সিজেন লাগিয়েই ব্রিগেডে গিয়েছিলেন। শরীর অন্তত খারাপ থাকায় মাঠে নামতে পারেননি। ব্রিগেডের ময়দানে একেবারে মঞ্চের পাশে দাঁড়িয়েছিল সেই গাড়ি।
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Buddhadeb Bhattacharjee) ঘিরে তৈরি করা হয়েছিল মানব-বন্ধন। এরপর ২০২১ সালেও ব্রিগেড করে বাম নেতৃত্বও। সেই সময়ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ময়দানে আনার চেষ্টা করা হয়েছিল। কর্মীদের মধ্যে ছিল উৎকণ্ঠা। এই বুঝি সাদা অ্যাম্বেসডর নিয়ে বোধহয় এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু তা সম্ভব হয়নি। শরীর আর দেয়নি। তবে কর্মীদের উদ্দেশ্য বার্তা দিয়েছিলেন।
সময়ের সঙ্গে সঙ্গে একাধিক নতুন গাড়ি বাজারে এসেছে। সেই সমস্ত গাড়িতেই এখন রাজ্যের মন্ত্রীদের চড়তে দেখা যায়। কিন্তু বুদ্ধবাবুর কাছে সাদা অ্যাম্বেসডরটি ছিল 'সবথেকে আধুনিক'। মহাকরণ থেকে আলিমুদ্দিন স্ট্রিট, আবার কখনও জেলা সফরে ছুটে গিয়েছিলেন এই গাড়িতেই।
তবে গাড়ির কোথাও কোথাও মরচে পড়েছে। আর তা পড়েছে কালের নিয়মেই। তবে শেষ যাত্রাতেই সঙ্গী রইল এই গাড়ি। জানা যাচ্ছে, মিছিলের সঙ্গেই গাড়িটিকে নিয়ে যাওয়া হয়। তবে তাতে কেউই ছিলেন না। সম্পূর্ণ ফাঁকা, একেবারে বুদ্ধহীন।
বলে রাখা প্রয়োজন, দেশের মধ্যে বাংলাকে অটো শিল্পের মানচিত্রের মাস্ট-ভিজিট ডেস্টিনেশন তৈরি করতে চেয়েছিলেন। সিঙ্গুরে টাটার ছোট গাড়ি ন্যানোর কারখানা তৈরি হয়েও হয়নি। প্রবল আন্দোলন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের মুখে পিছু হটতে হয় বুদ্ধবাবুকে। আর সেটাই ইতিহাসের পাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 'ট্র্যাজিক হিরো' (Buddhadeb Bhattacharjee) হিসাবেই রেখে দিয়েছে।












Click it and Unblock the Notifications