Buddhadeb Bhattacharjee: আজ পাম অ্যাভিনিউর বাড়িতে শায়িত থাকবে দেহ, কাল বিকেল ৪টেয় শেষ যাত্রা

প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি মারা যান। আজ সারাদিন পাম অ্যাভিনিউর বাড়িতেই শায়িত থাকবে বুদ্ধবাবুর দেহ। পার্টির পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

মহম্মদ সেলিম জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত শায়িত থাকবে দেহ। ইতিমধ্যেই বাড়িতে আসতে শুরু করে দিয়েছেন বাম নেতা কর্মীরা। বিমান বসু থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, সৃজন ভট্টাচার্য সহ বাম নেতারা আসতে শুরু করেছেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাম অ্যাভিনিউর বাড়িতে শায়িত থাকবে দেহ। তারপরে পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করে রাখা হবে তাঁর দেহ।

Buddhadeb Bhattacharjee

আগামীকাল সিপিএমের রাজ্য কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে রাখা হবে তাঁর দেহ। সেখানে সারাদিন তাঁকে শ্রদ্ধা জানিয়ে যাবেন বাম কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে নেতা কর্মীরা আসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে। তারপরে বিকেল ৪টেয় হবে শেষ যাত্রা। মরনোত্তর দেহ দান করা রয়েছে বুদ্ধবাবুর সেকারণে তাঁর দেহ চিকিৎসা কাজে দান করা হবে। কবে কোন হাসপাতালে তাঁর দেহ দান করা হবে তা এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন মহম্মদ সেলিম।

দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে গিয়েছিল তাঁর। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ছুটে এসেছিলেন। অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল তাঁর শরীরে। পাম অ্যাভিনিউর বাড়িতেই আইসিইউ-র মতো সেট আপ করে রাখা হয়েছিল তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+